শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৫৯ সকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজার রাতরে আঁধারে যাচ্ছে ট্রাক বোঝাই গাছ

সোহেল রানা:[২] মৌলভীবাজার রাতের আঁধারে কেটে নেওয়া হচ্ছে গাছ। ফলে হুমকির মুখে পড়েছে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জীববৈচিত্র। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাতে শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার আসার পথে দুটি ট্রাক ভর্ত্তি গাছ নিয়ে যেতে দেখা যায়।

[৩] দু-একদিন পরপর গভীর রাতে এভাবে বনের বিভিন্ন টিলা থেকে গাছ কেটে নেওয়া হয় বলে স্থানীয়রা জানান। ফলে লাউয়াছড়া বনের পুরোনো প্রাকৃতিক গাছগুলো ক্রমান্বয়ে বিলীন হয়ে যাচ্ছে। বন ফাঁকা হওয়ায়র পাশাপাশি হুমকির মুখে পড়ছে বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য।

[৪] এদিকে লাউয়াছড়া উদ্যানটি বিরল প্রজাতির প্রাণীর সংমিশ্রণে জাতীয় পর্যায়ে গুরুত্ব বহন করলেও এ বনের গাছ উজাড় হওয়ার কারণে অস্থিত্ব সংকটে পড়েছে বন। বন উজাড়,খাবার ও বাসস্থান সংকটে অতিষ্ঠ প্রাণিকুল। আগের মতো দিনে এখন আর বনে অন্ধকার দেখা যায় না।

[৫] এতে একদিকে প্রাণীর আবাসস্থল বিলুপ্ত হচ্ছে,অন্যদিকে খাবার সংকটে পড়ে লোকালয়ে আসছে নানা রকমের বন্যপ্রাণী। যা নিয়ে সাধারন মানুষ থাকেন আতংকে অনেকেই আবার বন্যপ্রাণীর হামালার শিকারসহ ফসলাদির ক্ষতিগ্রস্থ্য হচ্ছেন।

[৬] মৌলভীবাজারের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বিভাগীয় বন কর্মকর্তা ইনর্চাজ (ভারপ্রাত) মো: মোতালেব হোসেন বলেন,গতকাল রাতে সরকারি ভাবে বিক্রি করা দুই থেকে তিনটি গাছের গাড়ি গেছে আমার জানামতে। তবে গাছ চুরির কোনো সংবাদ পাইনি। সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়