শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস ◈ ডিজিটাল প্রতারণার ফাঁদে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা ◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:১৫ সকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নির্ধারিত স্থানে অনুমতি না পেয়ে খুলনায় দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করছে বিএনপি

জাফর ইকবাল: [২] নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে শনিবার খুলনা মহানগরে সমাবেশ করছে বিএনপি। এদিন দুপুর দুইটায় খুলনার শহীদ মহারাজা চত্বরে এ সমাবেশ করার কথা ছিল দলটির। কিন্তু পূর্বঘোষিত স্থানে সভা করার অনুমতি না পাওয়ায় শহরের কেডি ঘোষ রোডস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করছেন বিএনপির নেতাকর্মীরা।

[৩] এর আগে এদিন সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে মহানগরীর প্রত্যেকটি মোড়ে মোড়ে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এ সময় সমাবেশস্থলে আসার সময় নেতাকর্মীদের বাধা দেয়ার অভিযোগ করেছেন বিএনপির নেতারা। তবে পুলিশি বাধা অতিক্রম করে সমাবেশস্থলে যাচ্ছেন দলটির নেতাকর্মীরা। দুপুর সাড়ে বারোটায় সাবেক ছাত্রনেতা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থী রকিবুল ইসলাম বকুলের নেতাকর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সমাবেশস্থলে প্রবেশ করেন।

[৪] খুলনা মহানগর ও জেলা বিএনপি যৌথভাবে এ মহাসমাবেশের আয়োজন করেছে। মহাসমাবেশে সভাপতিত্ব করছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। তিনি অভিযোগ করেন, জেলার প্রত্যন্ত এলাকার নেতাকর্মীদের মহাসমাবেশ স্থলে আসতে পথে পথে বাধা দেওয়া হচ্ছে। পার্শ্ববর্তী জেলা থেকে নেতাকর্মী-সমর্থকরা অংশ নিতে পারছে না।

  • সর্বশেষ