শিরোনাম
◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৪৫ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারায়ণগঞ্জে পিকে হালদারের দলিল গুদামে দুদকের অভিযান

মনজুর অনিক: [২] রূপগঞ্জ ভুলতা গাউছিয়া মার্কেটের তৃতীয় তলার সুখদা আবাসন প্রকল্পে অভিযান চালিয়ে জমি-প্লট-ফ্ল্যাট-ভবন কেনার শতশত দলিল উদ্ধার করেছে দুদকের উপপরিচালক সালাউদ্দিনের নেতৃত্বাধীন একটি দল। এসব দলিল ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় জমি কিনেছেন আর্থিক কেলেঙ্কারির এই হোতা।

[৩] প্রাথমিকভাবে ৭ হাজার ৮০ শতাংশ জমি জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় এক হাজার কোটি টাকা। এর আগে বৃহস্পতিবার দুপুরে এসব সম্পদ জব্দের নির্দেশনা চেয়ে আদালতে আবেদন করে দুদক। বিকেলেই আদালত থেকে এসব সম্পদ জব্দের নির্দেশনা আসে। এর আগে গত বছরের ২৯ ডিসেম্বর রূপগঞ্জে ৫৭৩ দশমিক ৭৬ শতাংশ জমি জব্দ করার সিদ্ধান্ত নেয় দুদক।

[৪] দুদকের একটি সূত্র জানায়, এসব দলিলে রাজধানীর উত্তরায় দশতলা ভবন, ধানমন্ডিতে দুটি ফ্ল্যাট, এছাড়া নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, নরসিংদী শহরে ৭ হাজার ৮০ শতাংশ জমি শনাক্ত করা গেছে। রাজধানীর উত্তরায় দশতলা এই অভিজাত ভবনটি উইন্টেল ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠানের নামে কেনা। উইন্টেল একটি কাগুজে প্রতিষ্ঠান। যার আসল মালিক প্রশান্ত কুমার হালদার। জমিসহ এ জায়গার মূল্য এখন প্রায় শত কোটি টাকা।

[৫] অবন্তিকা এবং অনিন্দিতা নামে পিকে হালদারের দুজন নারী সহযোগীকে গ্রেপ্তারের পরই বেরিয়ে আসে তার বিভিন্ন সম্পদের তথ্য। দুদক কমিশনার ডক্টর মোজাম্মেল হক খান জানান, প্রতিনিয়তই তদন্তে নতুন মোড় নিচ্ছে। দুদক মনে করছে, দেশের বিভিন্ন জায়গায় রয়েছে পিকে হালদার এবং তার সহযোগীদের বিপুল পরিমাণ সম্পদ, যা তদন্তে বেরিয়ে আসবে। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে পিকে হালদারের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়