শিরোনাম
◈ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? ◈ দুর্গাপূজা ঘিরে সীমান্তে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি ◈ নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা(ভিডিও) ◈ সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, দুপুর ১২টার আগে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা ◈ ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা আটকা, ফেরত পাওয়া নিয়ে শঙ্কা ◈ ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত ◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৫৭ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অভ্যুত্থান করে নিজেদের অর্থসঙ্কটে ঠেলে দিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী

আসিফুজ্জামান পৃথিল: [২] সিম কার্ড থেকে বিয়ার, স্কাইডাইভিং থেকে জেড পাথরের খনি, মিয়ানমারের এমন খাত খুব কমই আছে, যেখানে দেশটির সেনাবাহিনীর পা পড়েনি। ১০ বছরের কথিত গণতন্ত্রের বিলোপ করে তাতমাদাও ও জেনারেল মিং অন হ্লাইং একরকম নিজেদের গলায় নিজেরাই ছুড়ি চালিয়েছেন। অতিলোভনীয় ও লাভজনক ব্যবসাগুলো এখন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে রয়েছে। আল-জাজিরা

[৩] বার্মা ক্যাম্পেইন ইউকের নির্বাহী পরিচালক অ্যানা রবার্টস বলেন, ‘মিং অং হ্লাইন রোহিঙ্গাদের সঙ্গে হওয়া একটি গণহত্যায় নেতৃত্ব দিয়েছিলেন। তিনি সম্ভবত ভেবেছিলেন আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গা সমস্যার মতো এটি নিয়েও খুব বেশি কথা বলবে না। কিন্তু তিনি ভুল ছিলেন, যার মূল্য তাকে দিতে হচ্ছে।’ রয়টার্স

[৪] ২০১০ সালের আগে পর্যন্ত পশ্চিমারা অং সান সুচিকে গণতন্ত্রের প্রতিচ্ছবি ঘোষণা দিয়ে সামরিক শাসকদের চাপে রেখেছিল। এসময় দেশটিতে খুব বেশি বিদেশি বিনিয়োগ হয়নি। সামরিক নেতারা বুঝতে পেরেছিলেন গণতন্ত্রের মতো পরিবেশ তৈরি করতে পারলে েিদশি বিনিয়োগ আসবেই। বিশেষজ্ঞরা মনে করেন, এটি আদতে অভিনয় ছিলো।

[৫] গণতন্ত্র জাতীয় জিনিসটি আসতেই, ধনী দেশগুলোর বহুজাতিক কোম্পানি মিয়ানমারের বাজারে ঢুকে পড়ে। সেনাদের তত্ত্বাবধানে জাতীয় অর্থনীতি তদারককারী সংস্থা গড়ে উছে। সেনা মালিকানায় শত শত স্থানীয় শিল্প ও বাণিজ্যকেন্দ্র গড়ে উঠেছিলো সে সময়ই।

  • সর্বশেষ