শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৩২ রাত
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ পুলিশের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছে আরামবাগ

মাহিন সরকার: [২] একের পর এক পরাজয় যেন গা সওয়া হয়ে গেছে আরামবাগ ক্রীড়া সংঘের। এবার তারা ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ পুলিশের বিপক্ষে।

[৩] টানা আট হারের পর উত্তর বারিধারার সঙ্গে ৮ গোলের ম্যাচে ড্র করেছিল আরামবাগ। এই ড্রয়ে পয়েন্টের খাতা খুলে ডগলাস সিলভার দল। কিন্তু পরের ম্যাচে আবারও হার নিয়ে মাঠ ছাড়তো হলো তাদের। এবারও অবশ্য পয়েন্ট ভাগাভাগি করার স্বপ্ন দেখেছিল আরামবাগ।

[৪] বৃহস্পতিবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় পুলিশ। ১৪তম মিনিটে দলকে এগিয়ে দেন জমির উদ্দীন। এরপর বাল্লো ফারমুসার পাস থেকে ২৯তম মিনিটে পুলিশের ব্যবধান দ্বিগুণ করেন ফ্রেডেরিক পুডা।

[৫] আখন্দের পাস থেকে ৭২তম মিনিটে নিহাত জামান উচ্ছ্বাসের গোলে ঘুরে দাঁড়াতে চেষ্টা করে আরামবাগ। তবে বাকি সময় তাদের আর কোনো সুযোগ দেয়নি পুলিশ।

[৬] এই জয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের পয়েন্ট তালিকায় আটে ওঠে এসেছে পাকির আলীর দল। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ১২। সমান ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে সবার শেষে আরামবাগ। ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়