শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:১৫ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদক চোরাচালানের দায়ে ড্রাগ লর্ড এল চ্যাপোর স্ত্রী এমা গ্রেফতার

রাশিদুল ইসলাম : [২] মেক্সিকোর জেলবন্দী অপরাধ সিন্ডিকেটের প্রধান ও বিশ্বের শক্তিশালী ড্রাগ লর্ড হিসেবে পরিচিত হোয়াকিন গুজম্যান’র (এল চ্যাপো) স্ত্রী এমা ওয়াশিংটনে এসে স্বামীকে জেল থেকে মুক্ত করার ষড়যন্ত্র করছিলেন। কিন্তু ডালাস বিমান বন্দরে নামার পর পরই এমাকে গ্রেফতার করা হয়। ডেইলি মেইল

[৩] এল চ্যাপোর স্ত্রী এমা করোনেল আইসপুরো তার স্বামীর বিচারের সময় আদালতে নিয়মিত উপস্থিত থাকতেন। ৩১ বছর বয়সী এই নারীকে সোমবার নর্দার্ন ভার্জিনিয়া থেকে গ্রেপ্তার করা হয়। তাকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওয়াশিংটনের একটি ফেডারেল আদালতে হাজির করা হবে।

[৪] দুই বছর আগে তার স্বামী এল চ্যাপোকে (৬৩) যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার পর তিনি কলোরাডো কারাগারে আছেন।

[৫] এমা মার্কিন নাগরিক ও সাবেক বিউটি কুইন। তার দুটি জমজ মেয়ে রয়েছে। মেক্সিকো যাওয়ার আগে ক্যালিফোর্নিয়ায় শৈশব কাটে এমার।

[৬] স্বামীকে জেল থেকে বের করতে সংশ্লিষ্ট এক কর্মকর্তাকে এমা ১ মিলিয়ন ডলার ঘুষ দেন বলে অভিযোগ উঠেছে। আর মেক্সিকো জেল প্রধানকে দিয়েছেন ২ মিলিয়ন ডলার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়