শিরোনাম
◈ বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক আম্পায়ার মোহাম্মদ আসগর আর নেই ◈ গণপরিবহনে নতুন ভাবনা, ঢাকায় আসছে ট্রাম সার্ভিস ◈ দূরপাল্লার বাসভাড়ার নতুন তালিকা প্রকাশ: কোন রুটে কত বাড়ল জানুন ◈ জনগণকে ক্ষমতায়ন ও তরুণদের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে সরকার: উপদেষ্টা মাহদী আমিন  ◈ নাইজেরিয়ায় ২০২২ সালে অপহরণ ও হত্যার শিকার দুই সেনা সদস্যের দেহাবশেষ চার বছর পর উদ্ধার ◈ জাতিসংঘে বাংলাদেশের বায়োইকোনমি রেজুলেশন গৃহীত ◈ দেশজুড়ে নিরাপত্তা জোরদার, জঙ্গি হামলা নিয়ে ভয়ের কারণ নেই: সিটিটিসি যুগ্ম কমিশনার ◈ যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক: শান্তি আলোচনায় বারবার আশার আলো, কিন্তু শেষ পর্যন্ত অনিশ্চয়তার ঘনঘটা ◈ মেধানির্ভর আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ◈ যে কারণে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র!

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৪২ সকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধুর সময় থেকেই দুই দেশের সম্পর্কের ভিত্তি গড়ে উঠেছে: দোরাইস্বামী

মাসুম বিল্লাহ: [২] ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, দুদেশের ক্ষেত্রে যা করতে হবে তা বঙ্গবন্ধু আগেই দেখিয়ে গেছেন, আমাদের নতুন করে কোন গাইডলাইনের দরকার নাই। দুদেশের আশা আকাঙ্ক্ষা এক, কোন পার্থক্য নাই। জনগণ পর্যায়ে সম্পর্ক বাড়ে আমাদের সেদিকে নজর দিতে হবে। তাহলে সম্পর্ক টেকসই হবে।

[৩] মঙ্গলবার ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ-ইমক্যাবের আয়োজিত বঙ্গবন্ধু: বাংলাদেশ -ভারত সম্পর্ক নিয়ে সেমিনারে তিনি একথা বলেন।

[৪] তিনি বলেন, আমাদের জন্য ভাল তা আপনাদের জন্য ভাল, এই নীতিতে এগিয়ে যেতে হবে। সন্দেহের কোন জায়গা নাই, আমাদের অনেক পথ যেতে হবে। এ ক্ষেত্রে মিডিয়া গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে আশা করি। ভারত-বাংলাদেশ সম্পর্ক বিশ্বের ক্ষেত্রে প্রতিবেশি সম্পর্কের দিক দিয়ে একটা উদাহরণ হবে বলে আশা করি।

[৫] অনুষ্ঠানে ড. হাছান মাহমুদ বলেন, মুক্তিযুদ্ধে আমাদেট সাথে ভরতীয় সেনার রক্ত দিয়েছে। বাংলাদেশ ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। আর ৫০ বছর আগে ভারত বাংলাদেশের এক কোটি মানুষকে আশ্রয় দিয়েছিল। বাংলাদেশ যতদিন থাকবে ভারতের অবদান ততদিন লেখা থাকবে। বঙ্গবন্ধুকে মুক্ত করার পেছনে ভারত সরকার তথা ইন্দিরা গান্ধীর অবদান ভোলার নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়