শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চান ◈ কবে থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, জানাগেল তারিখ ◈ চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব: ডিসিসিআইয়ের সংবাদ সম্মেলন ◈ মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে : মির্জা ফখরুল ◈ রা‌তে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ইংল্যান্ডের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌বে পাকিস্তান ◈ প্রায় ২ কোটি টাকা ক্ষতির পর বাংলাদেশি পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা! ◈ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর মার্চে ঢাকায় আসছেন ◈ স্পিকার-ডেপুটি স্পিকার নেই, সংসদে প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচন হবে যেভাবে ◈ সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ নিয়ে বিতর্ক ◈ বাংলা‌দে‌শের মুস্তাফিজ এই মুহুর্তে সেরা ডেথ ওভার স্পেশালিস্টদের একজন: সামিন রানা

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ১১:০৬ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ১১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ের দাওয়াতে অতিরিক্ত খেয়ে প্রাণ গেল যুবকের

ডেস্ক রিপোর্ট : নেত্রকোণার দুর্গাপুরে বিয়ের দাওয়াতে গিয়ে অতিরিক্ত খাওয়ার পর সৌমিক আকঞ্জি (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার গাভীনা গ্রামে রোববার বিকেলে কামরুল ইসলামের বাড়িতে এই ঘটনা ঘটে।

সৌমিক দুর্গাপুর পৌরসভার ভবানিপুরের অ্যাডভোকেট শাহ্‌ নেওয়াজ আকঞ্জির ছেলে এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থী।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক শামছুল আলম জানান, সৌমিক আকঞ্জি রোববার বিকেলে মাকে সঙ্গে নিয়ে বন্ধুর বিয়ের দাওয়াতে গাভীনা গ্রামে যান। সেখানে পরিমাণে চেয়ে বেশি খেয়েছিলেন তিনি। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং এক পর্যায়ে তার বমি শুরু হয়। এসময় তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. তানজিরুল ইসলাম রায়হান বলেন, অতিরিক্ত খাওয়ার পর ওই যুবকের হার্ট অ্যাটাক হয় এবং এতেই তার মৃত্যু হয়েছে।

দুর্গাপুর থানার ওসি শাহ্‌ নুর এ আলম জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

সূত্র-জাগোনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়