শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৪৬ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আল্লামা ফরীদউদ্দীন মাসউদ: মাতৃভাষার প্রতি রাসূল (স.) ছিলেন গভীর অনুরাগী

আল্লামা ফরীদউদ্দীন মাসউদ: মাতৃভাষা হচ্ছে একটা পরিচয় এবং স্বভাবজাত বিষয়। ভাষার মাধ্যমেই মনুষ একে অপরের সঙ্গে যোগাযোগ ও প্রভাব বিস্তার করতে পারে। ভাষার মাধ্যমেই পৃথিবীর সকল মানুষকে একই ছায়াতলে নিয়ে আসা যায়। ভাষার মাধ্যমেই মানুষ তার সুখ, দুঃখ, হাসি-কান্না, অনুভূতি প্রকাশ করতে পারে। ইসলামে মাতৃভাষার গুরুত্ব অনেক। আল্লাহ সকল ভাষাই বোঝেন। তার কাছে সকল ভাষার গুরুত্ব সমান।

আল্লাহ কোরআন শরীফে বলেছেন, আমি সকল নবী-রাসূল প্রেরণ করেছি তাদের নিজেদের মাতৃভাষায়। যাতে তারা মানুষকে খুব সহজ-সাবলীল ও কার্যকরভাবে মানব জাতিকে স্পষ্টভাবে ইসলাম বোঝাতে পারেন। রাসূল (স.) ছিলেন আরবি ভাষী। তিনি তার নিজের ভাষা নিয়ে গৌরব করতেন। এ থেকে বোঝা যায়, মাতৃভাষার প্রতি রাসূল (স.) ছিলেন গভীর অনুরাগী।

মাতৃভাষার উন্নয়নে খেলাফতের সময় বিশেষ করে ওমরের শাসনামলে প্রাচীন বিভিন্ন সাহিত্য সংগ্রহ করে উদ্যোগ গ্রহণ করেছিলো। প্রত্যেক ভাষাতেই ইসলামে অনেক বিখ্যাত ব্যক্তি ছিলেন, যারা নিজেদের ভাষায় কথা বলতেন। শেখ সাদি তার নিজের ভাষায় বড় আলেম ছিলেন। সুতরাং মাতৃভাষায় চর্চা ও জ্ঞান অর্জন করা একান্ত কর্তব্য ও দায়িত্ব। সকলের উদ্দেশ্যে বলতে চাই- এক সময় বাংলা ভাষায় আলেমদের অবদান কম ছিলো না। পৃথিবীর বিখ্যাত অনেক কবি-লেখক আলেম ছিলেন।

বর্তমানে এ বিষয়ে আলেম সমাজের এগিয়ে আসা উচিত, যাতে তারা মানুষের সামনে বক্তব্য সুন্দরভাবে উপস্থাপন এবং মননের উন্নয়ন সাধন করতে পারেন। ভাষা সম্পর্কে কোরআনে বলা  হয়ছে, পরিচয় দেওয়ার জন্যই মানুষকে সৃষ্টি করা হয়েছে বিভিন্ন গোষ্ঠী ভাষা। পরিচিতি : ইসলামি চিন্তাবিদ। অনুলেখক : শাহিন হাওলাদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়