শিরোনাম
◈ বড়পুকুরিয়ার কয়লা দিয়ে ৬০০ মেগাওয়াটের নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ইতালিতে আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ, ভিডিও ভাইরাল ◈ শাহজালালে স্বর্ণ চোরাচালান: বিদেশে বসে নিয়ন্ত্রণ ৫০ জনের, দেশে ২০০ চোরাকারবারি ◈ বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ◈ কোনোভাবেই সৌর বিদ্যুতের দাম ৭ টাকা হতে পারে না ◈ নারী এশিয়া কা‌পের ম‌্যা‌চে ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত করায় শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক ◈ কে এই ক্রিকেটার, ৮২ বছর বয়সে অবসর নি‌লেন? ◈ পাবনায় ইস্কন মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে আটক সনাতনী শিক্ষার্থী প্রান্থ কুমার দাস! ◈ নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে ‘বান্ধবীকে বিয়ের আশায়’ স্তন অপসারণ, তরুণীর মৃত্যু ◈ সিটিজেনশিপ টেস্টে ফেল করার ৪টি কারণ জানাল মার্কিন সরকার

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৪২ সকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্যাসের সমস্যায় জেরবার? জেনে নিন কিছু ঘরোয়া উপায়…

আতাউর অপু: অম্বল ঢেকুর তোলা, বুক জ্বালাপোড়া কিংবা কখনোও বা পেট ব্যাথা। অ্যাসিডিটি বা গ্যাসের কারণে এই সব লক্ষণগুলো দেখা দিতে পারে। শীতকালে এই সমস্যাগুলো একটু বেশিই হয় যেন। এমন কে আছেন যিনি গ্যাসের সমস্যার ভুগেন না ! কেউতো আবার দিন শুরুই করেন গ্যাসের ওষুধ খেয়ে। এই গ্যাসের কারণে শরীরে বাসাবাধে নানান অসুখ বিসুখ। তবে কিছু ঘরোয়া উপায়ে গ্যাস থেকে মুক্তি মিলতে পারে।

জেনে নেয়া যাক এমন কিছু উপায়-

১) কলা: কলা কার না প্রিয়! কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, আর এটি প্রাকৃতিক অ্যান্টাসিড। অ্যাসিড রিফ্লাক্সের বিরুদ্ধে প্রতিরোধক হিসেবে কাজ করে।

প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটা করে কলা খাওয়া যেতে পারে খালি পেটে।

২) তুলসী পাতা: তুলসী পাতার যে হরেক উপকার তা কমবেশি সবাই জানে। তুলসী পাতা পাকস্থলীতে শ্লেষ্মার মতো পদার্থ উৎপাদনে সাহায্য অরে। সকালে চায়ের মধ্যে কয়েকটা তুলসী পাতা ফেলে দিন। চায়ের সঙ্গে ফুটিয়ে খালি পেটে সেই চা খান। সুস্বাদু চায়ের পাশাপাশি গ্যাসের ব্যথা থেকে মুক্তি মিলবে দ্রুত।

৩) মৌরি: খাওয়ার পরে মৌরি চিবিয়ে খেলে অ্যাসিড হওয়ার সম্ভাবনা থাকে না। রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে পানিতে মৌরি ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে খালি পেটে খান। কিংবা গরম পানিতে মৌরির সঙ্গে কয়েকটি পুদিনা পাতা দিয়ে ফুটিয়ে খেতে পারেন। গ্যাসের সমস্যা থেকে মিলবে প্রশান্তি।

৪) আদা-রসুন : আদা-রসুন গ্যাস, অম্বলের হাত থেকে মুক্তি পেতে সাহায্য করে। আদা খাবার হজমেও সাহায্য করে। তাই খাওয়ার আধ থেকে এক ঘণ্টা আগে আদা কুঁচি করে বিটনুন দিয়ে খান। এতে খাওয়ার পরে অম্বলের সমস্যা থাকবে না। রসুন শুধু রান্নায় স্বাদ বাড়ায় না। রসুনে থাকা প্রচুর পরিমাণে ফাইবার হজমে বেশ কাজে দেয়।

৫) জিরা: জিরা পেটের গ্যাস, বমি, পায়খানা, রক্তবিকার প্রভৃতিতে অত্যন্ত ফলপ্রদ।

৬) লবঙ্গ: দুই থেকে তিনটি লবঙ্গ মুখে দিয়ে চুষলে একদিকে বুক জ্বালা, বমিবমিভাব, গ্যাস দূর হয়। সে সঙ্গে মুখের দুর্গন্ধ দূর করে চমৎকারভাবে।

৭) টকদই: টকদইয়ে থাকে ক্যালসিয়াম, যা পাকস্থলীতে গ্যাস তৈরি হতে দেয় না। এর সঙ্গে বিটনুন মিশিয়ে খেতে পারেন। টকদইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড হজম প্রক্রিয়াকে আরও শক্তিশালী বানায়।

এছাড়া ঘরোয়া আরও অনেক উপায় আছে যা নিয়মিত পালনে গ্যাস থেকে মুক্তি মেলে। তবে খাদ্যাভ্যাস মেনে চলার বিকল্প নেই। তবে সবকিছুকে আবার গ্যাসের ব্যাথা মনে করে বসে থাকা উচিত নয়। জরুরী মুহূর্তে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

  • সর্বশেষ