শিরোনাম
◈ পাকিস্তানের বিপক্ষে বাংলা‌দেশ ওয়ানডে দলে লিটন ও আফিফ ◈ মধ্যপ্রাচ্য উত্তেজনায় প্যানিক, সন্ধ্যা থেকেই তেল নেই অনেক পাম্পে ◈ পুনরায় চালু হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল ◈ মাঝ আকাশে নিখোঁজ ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০১:১২ রাত
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০১:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইপিএল খেলতে সাকিবের মতো মোস্তাফিজকেও ছুটি দিবে বিসিবি

মাহিন সরকার: [২] এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ বাদ দিয়ে আইপিএলকেই বেছে নিয়েছেন সাকিব আল হাসান। চুক্তিবদ্ধ হয়েছেন কলকাতা নাইট রাইডার্সে। তার মতো আইপিএল খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমানও। যিনি খেলবেন রাজস্থান রয়্যালসে। এখন সাকিবের মতো মোস্তাফিজ লঙ্কা সিরিজ বাদ দিয়ে ছুটি চাইলে বিসিবির অবস্থান কী হবে? বোর্ড প্রধান নাজমুল হাসান অবশ্য বলেছেন, সেক্ষেত্রেও কোনও ব্যতিক্রম হবে না। মোস্তাফিজ ছুটি চাইলে তাকেও অনুমতি দেবে বিসিবি।

[৩] মোস্তাফিজ অবশ্য দুই মৌসুম পর আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সুযোগ পেয়েছেন। প্রথম দুই আসরে সানরাইজার্স হায়দরাবাদে খেলেছিলেন। শেষ আসরে খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সে। এবার তাকে ১ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে রাজস্থান।

[৪] সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বোর্ড সভা শেষে মোস্তাফিজ প্রসঙ্গে নাজমুল হাসান বলেন, মোস্তাফিজের ব্যাপারেও আমরা জোর করবো না। দেশের হয়ে কেউ খেলতে না চাইলে তাকে তো জোর করার কিছু নেই। তাছাড়া জোর করে খেলিয়েতো লাভ নেই। কেউ চাইলে খেলবে, কেউ চাইলে খেলবে না। মোস্তাফিজ যদি আইপিএল খেলতে যেতে চায়, তাহলে আমাদের কোন বাধা থাকবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়