শিরোনাম
◈ আফগা‌নিস্তা‌নের ক্রিকেটার বিরল রোগে আক্রান্ত হয়ে ‌দি‌ল্লির হাসপাতা‌লে ভর্তি, মৃত্যুর সঙ্গে লড়াই কর‌ছেন  ◈ অব‌হেলায় ২৪ কার্টন পড়ে আছে মানবাধিকার কমিশনে, ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ ◈ পিএসএলে কোনও চুক্তিই হয়নি! তাহলে কেন মুজারাবানিকে নিষেধাজ্ঞা? যুক্তি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ ডোপিংয়ে ‘ক্যাটেগরি এ’-তে ভারত, ভাবমূর্তিতে ধাক্কা, বাড়লো আন্তর্জাতিক নজরদারি ◈ সাতসকালে ভূমিকম্প : রাজধানীসহ দেশজুড়ে কম্পন অনুভূত ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় বছরে গ্রাহকের অতিরিক্ত ব্যয় প্রায় ১১ হাজার ২৫৪ কোটি টাকা ◈ আকাশসীমা নিয়ন্ত্রণে আধুনিক যুগে বাংলাদেশ ◈ ইরান যুদ্ধের প্রভাব, রেমিট্যান্স হ্রাসে চাপে পড়তে পারে বাংলাদেশের অর্থনীতি : দ্য ইকোনমিস্ট ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে ইরানি জাহাজ ◈ নেতানিয়াহুকে গ্রেফতারের ইঙ্গিত দিলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৩ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জয়ে ফিরতে মরিয়া জুভেন্টাস, রাতে ক্রোতনের মোকাবেলা করবে

স্পোর্টস ডেস্ক: [২] জয়ে ফেরার প্রত্যয়ে সিরিআ’য় মাঠে নামবে জুভেন্টাস। প্রতিপক্ষ ক্রোতনে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ২টায়।

[৩] সময় ভালো যাচ্ছে না জুভেন্টাসের। সিরিআ’য় নাপোলির কাছে হারের পর, চ্যাম্পিয়ন্স লিগে পোর্তোর কাছে ২-১ গোলে হেরে যায় পিরলোর দল। লিগে শিরোপার আশা ক্ষীণ হয়ে গেছে ওল্ড লেডিদের। ২১ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছে জুভেন্টাস। সেখান থেকে শীর্ষে যাওয়া কঠিন। তা জানেন পিরলোও। তারপরেও আশা হারাচ্ছেন না জুভেন্টাস কোচ। ক্রোতনেকে হারিয়ে জয়ে ফিরতে মরিয়া তার দল।

[৪] ইনজুরির কারণে ক্রোতনের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না আর্থার ও হুয়ান কুয়াদারদো। নিষেধাজ্ঞায় আছেন আদ্রিয়ান র‌্যাবিট। ম্যাচের আগে পরিসংখ্যান থেকে অবশ্য কিছুটা স্বস্তি খুঁজে নিতে পারে জুভেন্টাস।

[৫] শেষ ৭ ম্যাচে একবারো তাদের হারাতে পারেনি ক্রোতনে। তাই জয়ের সে ধারা এ ম্যাচেও ধরে রাখবে জুভেন্টাস, এটাই প্রত্যাশা সমর্থকদের। - গোল ডটকম/ সময় নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়