শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৪৪ দুপুর
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং তান্ডবে বাংলাদেশকে সতর্ক করল ডেবন কনওয়ে

স্পোর্টস ডেস্ক: [২] মাত্র ১ রানের আক্ষেপ ! এক রান নিতে পারলে চার-ছক্কার ফুলঝুরিতে ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি শতকটা উদযাপন করতে পারতেন কিউই তরুণ ব্যাটসম্যান ডেবন কনওয়ে। সামনের মাসে স্বাগতিকদের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। যেখানে কনওয়েকে নিয়ে এক প্রকার সতর্কই থাকতে হবে বাংলাদেশকে।

[৩] অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে স্বাগতিক নিউজিল্যান্ড। যেখানে আগে ব্যাট করতে নেমেই বিপাকে পড়ে যায় কিউই টপ অর্ডার ব্যাটসম্যানরা। সেখান থেকে রানের চাকা ঘুরাইতে থাকেন কনওয়ে। অজি বোলারদের ঘাম জড়িয়েছেন এই সাউথ আফ্রিকান বংশদ্ভূত ক্রিকেটার।

[৪] চার-ছক্কার তান্ডব চালিয়ে দলকে বড় সংগ্রহ এনে দেন কনওয়ে। তিনি খেলেন ৯৯ রানের অপরাজিত ইনিংস। ইনিংসের শেষ বলটাকে যদি সিংগেল থেকে ডাবলে রুপান্তর করতে পারতেন তাহলে ক্যারিয়ারের সপ্তম ইনিংসেই শতকের মাইলফলক স্পর্শ করতেন ২৯ বছর বয়সী এই ক্রিকেটার।

[৫] ৯৯-এর ইনিংস খেলতে কনওয়ে খেলেন ৫৯ বল। হাঁকান ১০ টি চার ও ৩ টি ছয়। তার স্ট্রাইক রেট ছিল ১৬৭.৮- ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়