শিরোনাম
◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার ◈ মাত্র ৮৫২ মিটার দূর দিয়ে গেল ভারতীয় স্যাটেলাইটের ধ্বংসাবশেষ, রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট ◈ প্রবাসীদের ব্যাংক হিসাব খোলায় নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য ডিপি ওয়ার্ল্ডের হাতে, সই হলো কনসেশন চুক্তি ◈ মৌলভীবাজারে ওয়াজ মাহফিলে ৪ কমলা ৫০ হাজার টাকা, আধা কেজি খেজুর ১৫ হাজারে বিক্রি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল সিএনজি; মিলেছে ধস্তাধস্তির চিহ্ন ◈ নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে উধাও সেই যুবককে দেখা গেল সিসিটিভি ফুটেজে (ভিডিও) ◈ জাতীয় ক্রীড়া প‌রিষ‌দের ক্রীড়া পরিচালকের বিরুদ্ধে সংগঠককে পেটানোর অভিযোগ, থানায় মামলা ◈ বাংলাদেশ-নেপালের মতো ভারতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি ◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৪৮ সকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমিরের পছন্দ বাংলাদেশের ডাল-ভাত

স্পোর্টস ডেস্ক: [২] বাংলাদেশের মানুষের ভালোবাসা, অতিথিপরায়ণতার অনেক পাকিস্তানি ক্রিকেটারেরই প্রশংসা করতে দেখা গেছে। অনেকেই বাংলাদেশকে নিজেদের দ্বিতীয় বাড়িও মনে করে থাকেন। এদের মধ্যেই একজন জনপ্রিয় পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আমির। খেলোয়াড়ী জীবনে একাধিকবার বাংলাদেশে এসেছেন। দেশের বিভিন্ন প্রান্তে গিয়েছেন। বন্ধু-বান্ধব বানিয়েছেন অনেক। এটা-ওটা খেয়ে বাংলাদেশের খাবারের ভক্ত হয়েছেন তিনি। তবে তাঁর মুখে সবচেয়ে সুস্বাদু লেগেছে বাংলাদেশের ডাল-ভাত।

[৩] ২১ ফেব্রুয়ারি, রোববার, জনপ্রিয় ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর নতুন আয়োজন ‘ক্রাঞ্চ টাইম’-এ দেয়া সাক্ষাৎকারে নিজের খাদ্যাভ্যাস নিয়ে কথা বলেছেন আমির। সেখানেই তিনি বাংলাদেশের প্রিয় খাবারের কথা বলেন।

[৪] বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে অনেক সময়ই বাংলাদেশে এসেছেন ২৮ বছর বয়সী এ পেসার। দীর্ঘদিন বাংলাদেশে অবস্থান করেছেন। এ সময় বাংলাদেশের নিরামিষ খাবারই বেশি খেয়ে থাকেন। তবে এগুলোর মধ্যে সাদা ভাত ও ডাল মাখনি বেশি পছন্দ আমিরের।

[৫] বিভিন্ন লিগ টুর্নামেন্ট খেলতে গেলে পছন্দের খাবার কোনটি?- এমন প্রশ্নের জবাবে আমির বলেন, ‘আমি দুবাই গেলে টার্কিশ ও লেবানিজ খাবার খেতে ভালোবাসি। এতে কোনো চর্বি নেই। যার ফলে আমি প্রোটিন ও শর্করা পেতে পারি।’

[৬] তিনি আরও যোগ করেন, ‘বিপিএলের মতো জায়গায় গেলে আমি সাদা ভাত ও ডাল মাখনি খাই। বাংলাদেশের এ খাবার আমার পছন্দের।

[৭] এছাড়া নিরামিষ খাবার বেশি খাই বাংলাদেশ গেলে। পাকিস্তানে ফেরার পর আমি পাস্তা, ম্যাশড পটেটো, চিকেন স্টিক খেতে পারি। কারণ আমার স্ত্রী ভালো রাঁধুনি।’

[৮] বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের খাবার খেলেও, সময়ের বিষয়ে কড়া নজর রাখেন আমির। একজন পেশাদার ক্রীড়াবিদ হিসেবে খাওয়া-দাওয়ার ব্যাপারে সচেতন থাকা অনেক বেশি জরুরি বলে মনে করেন তিনি। এতে করে শরীরের ঘাটতি পূরণের যথেষ্ঠ সময় পাওয়া যায় বলে জানান আমির। - ক্রিকইনফো

  • সর্বশেষ