শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৪০ সকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রায়ালে ইরানের টিকার কার্যকারিতা ৯০ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক :  সরকারি বার্তা সংস্থা আইআরএনএ’র বরাত দিয়ে আলজাজিরা খবর প্রকাশ করেছে। আরটিভি নিউজ

কোভিরান বারেকাতের ক্লিনিক্যাল ট্রায়ালের প্রধান মোহাম্মদ রেজা সালেহি জানান, প্রথম পর্যায়ে মানবদেহে ট্রায়ালে যারা অংশ নিয়েছেন তাদের ওপর টিকাটি আশাতীত সাফল্য দেখিয়েছে। তিনি বলেন, ‘ট্রায়ালে যারা এ টিকা নিয়েছেন তাদের ৯০ শতাংশের ক্ষেত্রে প্রাথমিক ফলাফলে দেখা গেছে, এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম।’ তবে আরও নিখুঁত ফলাফল পেতে আরও বেশি পরীক্ষা চালানো দরকার বলে তিনি জানান। দেশ রুপান্তর

যুক্তরাজ্য থেকে সংক্রমিত করোনার নতুন স্ট্রেইন বা ধরন প্রতিরোধে এ টিকা শতভাগ কার্যকরী বলে এর আগে ইরানি কর্মকর্তারা দাবি করেছিলেন। আরটিভি নিউজ

করোনার তিনটি ঢেউতে এরইমধ্যে ইরানে ৬০ হাজারের বেশি মানুষ মারা গেছে। বর্তমানে দেশটির সরকার চতুর্থ ঢেউর আঘাত আসার আশঙ্কা করছে। আরটিভি নিউজ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির অধীনে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্থা সেতাদের মাধ্যমে কোভিরান বারেকাতের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এটি ছাড়াও ‘রাজি কোভ-পার্স’ নামে আরেকটি টিকার গবেষণা শুরু করেছে। শিগগিরই টিকাটির মানবদেহে ট্রায়াল শুরু হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। দেশরুপান্তর

  • সর্বশেষ