শিরোনাম
◈ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা ◈ তিন ছে‌লে‌কে নি‌য়ে ইউই কর্নেয়ার নতুন জার্সিতে ঝড় তুললেন মেসি ◈ সাইট বন্ধ করেও থামানো যাচ্ছে না অনলাইন জুয়া, ডোমেইন বদলে সক্রিয় চক্র ◈ লস অ্যাঞ্জেলেসে প্রবাসীদের সমস্যা ও প্রত্যাশা শুনলেন প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ জিয়া থেকে তারেক: বিএনপির ৪৮ বছরের নেতৃত্বের ইতিহাস ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ ◈ সাগর-রুনি হত্যা: রোকেয়া প্রাচীর বাসা থেকে দু’টি ডিস্ক আনা হয়েছিল জিয়াউল আহসানের নির্দেশে ◈ ৪৮ বছরে বিএনপি, প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য কর্মসূচি ◈ ‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সদরদপ্তর রিয়াদে, প্রথম মহাসচিব পাকিস্তানি ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল বিমানবাহিনীর ৩ সদস্যের ◈ আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসির ২১ বছরের যত রেকর্ড!

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:১৭ সকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রিকেটার নাসির ও তামিমার বিরুদ্ধে মামলার প্রস্তুতি

নিউজ ডেস্ক : ডিভোর্স পেপার ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ে করায় আইনের জালে আটকে যাচ্ছেন ক্রিকেটার নাসির। এই ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা সৌদি এয়ার লাইন্সের বিমানবালা তামিমা তাম্মীকে (তামিমা সুলতানা শবনব) করা হচ্ছে মামলার প্রধান আসামি। আর নাসিরকে রাখা হচ্ছে সহযোগী আসামি হিসেবে। এছাড়াও বিয়ে করা তামিমা তাম্মীর মা সুমি আক্তার এই বিয়েতে ইন্ধন যোগানোয় সহযোগী আসামি হিসেবে তার নামও রাখা হচ্ছে বলে জানা গেছে। এছাড়া আরও কয়েকজনকে আসামি করার ইঙ্গিত পাওয়া গেছে। আরটিভি নিউজ

এ বিষয়ে রোববার (২১ ফেব্রুয়ারি) বিকেলে তামিমা তাম্মীর স্বামী রাকিব হাসান বলেন, আজ সরকারি ছুটি হওয়ায় অফিস আদালত বন্ধ রয়েছে, তাই আগামীকাল থেকে আমি এ বিষয়ে আইনের প্রক্রিয়া শুরু করবো। এ বিষয়ে ‘ফ্যামিলি কোর্ট’ এ মামলা দায়ের করবো। এ বিষয়ে আমি আইনজীবীর সঙ্গে কথা বলেছি। আইনগত নিয়ম কানুন অনুযায়ী আমি এগিয়ে যাবো। আমাকে ডিভোর্স না দিয়ে আমার স্ত্রী কি করে অন্য ছেলেকে বিয়ে করে! আর ক্রিকেটার নাসির সব কিছু জেনেশুনে কিভাবে আমার স্ত্রীকে বিয়ে করলো! আমি এর বিচার চাই।

তিনি আরও বলেন, আমার কাছে অডিও রেকর্ড রয়েছে। নাসির আমাকে কল করে স্বীকার করেছে যে, সে সবকিছু জেনে শুনেই আমার স্ত্রী তামিমা তাম্মীকে বিয়ে করেছে। তাহলে সে অবশ্যই আইন ভঙ্গ করেছে। এই অনুযায়ী তার বিচার হওয়া জরুরী। আমার ৮ বছরের বাচ্চা মেয়েটা তার মায়ের এমন অস্বাভাবিক কাণ্ডে খুব কষ্ট পেয়েছে, সে অনেক কান্নাকাটি করছে। বাবা বর্তমান থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে তার মায়ের অস্বাভাবিক ভিডিও ও ছবিগুলো তার কাছে খুবই অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমার বাচ্চা মেয়েটা এখন মানসিকভাবে খুবই বিধ্বস্ত!

উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বিয়ে করেন ক্রিকেটার নাসির হোসেন। গেল বুধবার (১৭ ফেব্রুয়ারি) হলুদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়। পরের দিন গতকাল শনিবার (২০ ফেব্রুয়ারি) তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এমন পরিস্থিতিতে অভিযোগ উঠেছে স্বামীকে তালাক না দিয়েই নাসিরের সঙ্গে বিয়ে পিড়িতে বসেছেন স্ত্রী তামিমা তাম্মী।

গত শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাতে রাইসা ইসলাম বাবুনি নামক এক ফেসবুক ব্যবহারকারীর একটি পোস্ট ভাইরাল হয়। যেখানে তামিমার স্বামী রাকিবের পক্ষে দাবি করা হয়েছে, এখনও তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক রয়েছে। তাদের ঘরে রয়েছে ৮ বছর বয়সী একটি মেয়ে সন্তানও। তালাক না দিয়ে নতুন বিয়ে করায় তামিমার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রাকিব।

ফেসবুকে ভাইরাল হওয়া ওই পোস্টে রাকিবের সঙ্গে নাসিরের একটি অডিও কলও রয়েছে। যা আরটিভি নিউজের হাতেও আছে। যেখানে নাসির রাকিবকে ফোন দিয়ে জানতে চান কেনো তিনি জিডি করেছেন। এদিকে ২০১১ সালে রাকিবের সঙ্গে তামিমার বিয়ে হয়। বর্তমানে সৌদিয়া এয়ার লাইন্সের কেবিন ক্রু হিসেবে কর্মরত রয়েছেন তামিমা।

নাসিরের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে। বিষয়টি নিয়ে নাসিরের বড় ভাই নাসিম হোসেনের সঙ্গে জানতে চাওয়া হয়। তিনি বলেন, আমি আপাতত মন্তব্য করতে চাচ্ছি না। খুব শিগগিরই আমরা এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলবো।

  • সর্বশেষ