শিরোনাম
◈ দুবাই কারাগারে বেনজীর: বাংলাদেশে ফেরাতে রাজি, প্রত্যর্পণের আগে সরকারের কাছে চারটি বিষয়ে ব্যাখ্যা চেয়ে চিঠি ◈ প্রধানমন্ত্রীর সচিব পদমর্যাদার রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন রাশেদ খাঁন ◈ বিশ্বকাপ ট্রফি তুলে দিয়েও মঞ্চ ছাড়লেন না ট্রাম্প, বিব্রতকর পরিস্থিতিতে ফিফা সভাপতি ◈ শ্রম খাতে সংস্কার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-আইএলও ◈ এনজোর লাল কার্ডই কি আর্জেন্টিনার হা‌রের কারণ?  ◈ কও‌মি ধারার ক‌য়েক‌টি রাজ‌নৈ‌তিক দলের জামায়াত জোট থেকে বের হ‌য়ে হেফাজতে ইসলামে একজোট হওয়ার চেষ্টা ◈ তোমরা শেষ পর্যন্ত লড়াই ক‌রে‌ছো, তোমা‌দের ধন‌্যবাদ, হারের পরও মেসিদের পাশে আর্জেন্টিনার প্রেসিডেন্ট ◈ কুমিল্লায় মহাসড়কে ৫ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা ◈ সাঁড়াশি অভিযানেও অধরা ডেভিড ইমন, কোথায় আছেন তিনি? ◈ ভারত এবার ইংল্যান্ডের কা‌ছে ওয়ানডে সি‌রিজ হার‌লো 

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৫০ দুপুর
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্যবসায়ীকে ফাঁসাতে মিথ্যা তথ্য প্রদান, গ্রেপ্তার ৫

রাজু চৌধুরী : [২] ইয়াবা এবং কার্তুজ দিয়ে এক ব্যবসায়ীকে ফাঁসাতে গিয়ে নিজেরাই ফেঁসে গেলেন। আটক করা হয়েছে চক্রের ৫ জনকে, তাদের মধ্যে সাংবাদিক পরিচয়দানকারী দুই ব্যক্তি ও রয়েছেন।

[৩] রোববার (২১ ফেব্রুয়ারি) দুপুরে লালদীঘি এলাকার নগর গোয়েন্দা পুলিশ উত্তর বিভাগের কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে জানানো হয়, সিসিটিভি ফুটেজে প্রকৃত ঘটনা ধরা পড়লে চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন জাকির হোসেন রোডস্থ ক্যাপসিকাম রেস্টুরেন্ট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৪ রাউন্ড কার্তুজ ও ২০০ পিস ইয়াবাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগ।

[৪] ব্রিফিংয়ে জানা যায়, মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন এর দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শাহ মোঃ আব্দুর রউফ ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মোঃ কামরুল ইসলাম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মুহাম্মদ ওসমান গনি এর নেতৃত্বে বিশেষ টিম-২ গোপন সংবাদের ভিত্তিতে ২০ ফেব্রুয়ারি এই অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

[৫] গ্রেপ্তারকৃতরা হলো, ইফতেখার করিম চৌধুরী (৪৮), পিতা-এনামুল করিম চৌধুরী, লালখান বাজার (নেজাম উদ্দিনের বিল্ডিং, ৩য় তলা, ২নং রুম), হাইলেভেল রোড। মোঃ সোহেল (২৬), পিতা-আব্দুল আলীম, মামা-ভাগিনা মাজার কলোনী (মাসুদের ভাড়াঘর), টাইগারপাস। মোঃ ফয়সাল (২০), পিতা-মৃত ফজলুল করিম। মোল্লা বাড়ি (টিনসেড ভাড়াঘর), বি-ব্লক, থানা-হালিশহর। মোঃ নজরুল ইসলাম (৪২), পিতা-নুরুল ইসলাম, বাঘঘোনা (কোরবান আলীর বাড়ি), লালখান বাজার, এবং মোঃ জামাল হোসেন (৪১), পিতা-মোঃ বেলাল হোসেন, মতিঝর্ণা (দেলোয়ারের বাড়ি), লালখান বাজার। গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) মুহাম্মদ আলী হোসেন জানান, খুলশী থানাধীন নাসিরবাদ এমইএস কলেজের সামনে হেয়ার অ্যান্ড ফেয়ার নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ইয়াবা ও গুলি রয়েছে এমন তথ্যের ভিত্তিতে আমরা সেখানে অভিযান চালিয়ে সোফার নিচে থেকে ২০০ পিস ইয়াবা ও চার রাউন্ড গুলি উদ্ধার করি।

[৬] তিনি বলেন, বিষয়টি নিয়ে সন্দেহ হলে তাৎক্ষণিক ওই প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করে সেখানে সোফায় বসা এক যুবককে সোফার নিচে ইয়াবা ও গুলি রাখতে দেখা যায়। সে সেখান থেকেই মো. ফয়সালকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যে বাকি চারজনকে গ্রেপ্তার করা হয়।

[৭] অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মো. আবদুর রউফ বলেন, আটককৃত যুবকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেয়ার অ্যান্ড ফেয়ারের মালিক মো. মান্নান শেখকে ফাঁসানোর জন্য সেখানে ইয়াবা ও গুলি রেখেছে বলে স্বীকার করেছে এবং বিস্তারিত জানতে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান।

[৮] নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মুহাম্মদ ওসমান গণি বলেন, গ্রেপ্তারকৃত ইফতেখার করিম চৌধুরী ও মো. নজরুল ইসলাম নিজেদের দৈনিক মুক্ত খবরের সাংবাদিক পরিচয় দিয়েছেন। তাদের কাছ থেকে পত্রিকার দুইটি আইডি কার্ডও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে খুলশী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়