শিরোনাম
◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে ◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:০৫ সকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাংবাদিক মুজাক্কিরের হত্যার বিচারের দাবিতে কোম্পানীগঞ্জে মানববন্ধন

নুর উদ্দিন: [২] নোয়াখালীর কোম্পানীগঞ্জে মেয়র আবদুল কাদের মির্জার সমর্থক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত সাংবাদিক দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি বোরহান উদ্দিন মুজাক্কিরের নিহতের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে প্রেসক্লাব কোম্পানীগঞ্জ।

[৩] রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় কোম্পানীগঞ্জের বসুরহাট বঙ্গবন্ধ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

[৪] মানববন্ধনে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচএম মান্নান মুন্না, প্রেসক্লাব কোম্পানীগঞ্জের সভাপতি হাসান ইমাম রাসেল, কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মেজবাহ উদ্দিন, প্রেসক্লাব কোম্পানীগঞ্জের সেক্রেটারি গিয়াস উদ্দিন রনিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

[৫] এসময় বক্তারা মানববন্ধনে রাজনৈতিক সহিসংসতার বলি হওয়া এই তরুণ সংবাদকর্মীর নিহতের ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। মানববন্ধন শেষে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বসুরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবে এসে শেষ হয়।

[৬] উল্লেখ্য, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজের আইসিইউ'তে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের চাপরাশীরহাট বাজারের তরকারি বাজারের সামনে দু'গ্রুপের সংঘর্ষ চলাকালে সংঘর্ষের চিত্রধারনের সময় গুলিবিদ্ধ হয় সাংবাদিক মুজাক্কির। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ