শিরোনাম
◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪%

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৩২ সকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভাষা শহীদদের প্রতি ধামরাই রিপোর্টাস ক্লাবের বিনম্র শ্রদ্ধা

মো.আদনান হোসেন : [২] হৃদয়ে একুশের চেতনা ধারণ করে বিনম্র শ্রদ্ধা, মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এরই ধারাবাহিকতায় ধামরাইয়ে পালিত হচ্ছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

[৩] ধামরাই রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে ২১ শে’র সকালে ১০ টা ১ মিনিটে ধামরাই সরকারি কলেজ প্রাঙ্গনের শহীদ মিনারের বেদীতে ক্লাবের সভাপতি আদনান হোসেনের নেতৃত্বে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।ফুলে ফুলে ছেয়ে গেছে শহীদ বেদী। ভোর থেকেই স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে সর্বস্তরের মানুষের পদচারণা মুখরিত ধামরাই সরকারী কলেজের শহীদ মিনার।

[৪] দিবসটি উপলক্ষে দেখা যায় সূর্য ওঠার আগেই ভোরে খালি পায়ে প্রভাতফেরি। এছাড়া রাত ১২ টা ১ মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ধামরাই পৌর আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র গোলাম কবির, সকালে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সাংসদ বেনজীর আহমদ। আজকের দিবস উপলক্ষে আবালবৃদ্ধবনিতা সবার মুখে মুখে সেই গান- ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি’।

[৫] রিপোর্টাস ক্লাবের পক্ষ হতে শ্রদ্ধা নিবেদনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সবুজ, বাংলা টিভির ধামরাই প্রতিনিধি হুমায়ুন আহমেদ, দৈনিক সময়ের কাগজ পত্রিকার রিপোর্টার রাজিউল হাসান পলাশ, সাংবাদিক পলাশ খান, সাংবাদিক জাকির হোসেন সহ সংগঠনের অন্যান্য সদ্যসবৃন্দ।

[৬] বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে।

  • সর্বশেষ