শিরোনাম
◈ ইরানের পদক্ষেপে উদ্বেগ, হরমুজে নিরাপদ চলাচলে ২২ দেশের অঙ্গীকার ◈ জামালপুরে ভাসমান ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, চার শিশুর মৃত্যু ◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৩৭ সকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ মোকাবেলার গুরুত্বপূর্ণ অনুসঙ্গ পালস অক্সিমিটার গাঢ় রঙের ত্বকের উপর ঠিকভাবে কাজ করে না

আসিফুজ্জামান পৃথিল: [২] বেশ কয়েকটি গবেষণা আর সরকারি স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্যে এই কথা জানা গেছে। এই অতিমহামারির সময় পালস অক্সিমিটারের ব্যবহার অনেক বেড়ে গেছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনেস্ট্রেশন জানায়, এর উপর আর পুরোপুরি ভরসা করার সুযোগ নেই। সিএনএন

[৩] এর আগে যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-সিডিসি তাদের করোনাভাইরাস ক্লিনিকাল গাইডেন্স আপডেট করে। এতে চিকিৎসক ও নার্সদের উদ্দেশ্যে বলা হয়, চামড়ার রঞ্জক পদার্থ পালস অক্সিমিটারের ফলাফলের উপর প্রভাব ফেলে। ফলে এর উপর পুরোপুরি নিশ্চিত হওয়ার আর সুযোগ নেই। সিবিএস

[৪] এফডিএ’র বিজ্ঞানী ড, উইলিয়াম মাইসেল বলেন, ‘রক্তের অক্সিজেন লেভেল মাপার জন্য পালস অক্সিমিটার উপকারি হতে পারে। কিন্তু এরও সীমাবদ্ধতা রয়েছে। চোখ বন্ধ করে এই যন্ত্রটিকে বিশ্বাস করার সুযোগ নেই।’ এনবিসি

[৫] পালস অক্সিমিটার একটি ক্ল্যাম্প সদৃশ যন্ত্র, যা রোগীদের আঙুলে আটকে থেকে নিয়মিত রক্তের অক্সিজেন পর্যবেক্ষণ করে। কোভিড-১৯ এর শ্বাসযন্ত্রের রোগ। এটি শুরুতেই ফুসফুসকে আক্রমণ করে। কম অক্সিজেন মানে রোগীর অবস্থা খারাপ হচ্ছে। নিডেসির ডাটা বলছে, কৃষ্ণাঙ্গ, ল্যাটিনো আর নেটিভ আমেরিকানদের অন্যদের চেয়ে ৪ গুন বেশি হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়