শিরোনাম
◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:২০ সকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির অনুমোদন

আবুল কাশেম : [২] জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আলহাজ্ব কুনু মিয়াকে আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য ওসমান আলীকে সদস্য সচিব করে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

[৩] শনিবার প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব (সিলেট বিভাগ) এটিইউ তাজ রহমান এর সুপারিশের প্রেক্ষিতে জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব জাতীয় পার্টির জিয়া উদ্দিন আহমেদ বাবুল আহবায়ক কমিটির লিখিত অনুমোদন দিয়ে থাকেন।

[৪] নব নিযুক্ত আহ্বায়ক ও সদস্য সচিব আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়।

[৫] বর্তমান আহ্বায়ক আলহাজ্ব কুনু মিয়া নব গঠিত কমিটির অনুমোদন হয়েছে বলে নিশ্চিত করেছেন। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়