শিরোনাম
◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর ◈ পর্যন্ত ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত না হওয়া পযর্ন্ত ততদিন চব্বিশ চলবে: শেরপুরে শফিকুর রহমান ◈ কালীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আহব্বায়ক সহ ৮ নেতা বহিষ্কার ◈ নতুন বাজেটে বাংলাদেশের জন্য ব্যাপক হারে বরাদ্দ বাড়াল ভারত ◈ বাঘারপাড়ায় বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার ◈ নরসিংদীর ঘোড়াশালে আড়াই বছরের  শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ◈ ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পথসভায় মির্জা ফখরুল: এবার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:০৬ সকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় কাউন্সিলর প্রার্থী মুরাদ খানে জয়ী করতে ঐক্যবদ্ধ গ্রামবাসী

তৌহিদুর রহমান: [২] আসন্ন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মুরাদ খান (পাঞ্জাবী মার্কা) পক্ষে পুনিয়াউট গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়েছেন।

[৩] শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে পুনিয়াউট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

[৪] বৈঠকে নূর ইসলাম খান জীবনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন হেলাল। বিশেষ অতিথি ছিলেন এডভোকেট তাজুল ইসলাম খান (পিপি), বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়াহিদ খান লাভলু, এডভোকেট লিয়াকত আলী খায়ের, জিয়াউল হক রতন, শাহজাহান খান, জেসমীন খানম, এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, এডভোকেট তারিকুল ইসলাম রুমা, এডভোকেট নজরুল ইসলাম খান, বরকত উল্লাহ সাগর, মোঃ জুয়েল খান, মাঈনুদ্দিন খান পাশা, এডভোকেট ইসমাইল, এডভোকেট বাকির উদ্দিন, আনোয়ার ইসলাম খান, মোঃ নজরুল ইসলাম খান, মোঃ সালাউদ্দিন, বিশিস্ট সাংবাদিক মোঃ সানু, মোঃ বাতেন মিয়া, আমির হোসেন খান, মোঃ জামাল খান, মোঃ শাহিদ মিয়া ও ডাঃ আরিফা খানম।

[৫] এসময় বক্তারা বলেন, বিগত পৌরসভা নির্বাচনেও কাউন্সিলর মুরাদ খানের পক্ষে পুনিয়াউট গ্রামবাসী ঐক্যবদ্ধ ছিল বলে অনেক বাধা বিপত্তি অতিক্রম করেও বিজয়ী ছিনিয়ে আনতে পেরেছিলাম। ঐক্যের বিকল্প কোন কিছু নেই। তাই আগামী ২৮ ফেব্রুয়ারি আসন্ন পৌরসভা নির্বাচনে পাঞ্জাবী মার্কায় ভোট দিয়ে
৯নং ওয়ার্ডের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে।

[৬] বৈঠক শেষে কাউন্সিলর পদপ্রার্থী মুরাদ খান (পাঞ্জাবী মার্কা) পক্ষে গ্রামবাসীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়