শিরোনাম
◈ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত অন্তত ১২, রেল যোগাযোগ বন্ধ ◈ মহাকাশেও ধাক্কা, নতুন সংকটে যুক্তরাষ্ট্র ◈ রাস্তায় পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী ◈ ঈদের পর বড় তিন চ্যালেঞ্জের সামনে নতুন সরকার ◈ ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন করে ইসরায়েলে মিসাইল ছুড়েছে ইরান ◈ যুদ্ধ, ভিসা জটিলতা ও ফ্লাইট বাতিল—তিন দিকের চাপে শ্রমবাজার ◈ বিশ্ব পানি দিবস আজ: নিরাপদ পানি পাচ্ছে না দেশের প্রায় ১০ কোটি মানুষ ◈ বিশাল সিঙ্কহোলের দাপটে আতঙ্কে তুরস্কের কৃষকরা, বিপর্যস্ত কৃষিজমি, ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয় ◈ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:১১ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৮ লাখ টাকা, অস্ত্র ও গুলিসহ ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার

মাসুদ আলম : [২] শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তদের গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগের একটি টিম।

[২] গ্রেপ্তারকৃতরা হলো- মোর্শেদ ওরফে হাড্ডি মোর্শেদ, জাহিদ শেখ, আরমান হোসেন, কবির হোসেন মনা ও রাসেল। তাদের কাছ থেকে ১টি বিদেশি রিভলবার, ৫০ রাউন্ড গুলি, স্বর্ণালংকার, লুন্ঠিত স্বর্ণ বিক্রির টাকা এবং ডাকাতি কাজে ব্যবহৃত গ্রীল কাটার যন্ত্রপাতি, চাপাতি, চাকু ও রেঞ্চ উদ্ধার করা হয়।

[৩] শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার।

[৪] তিনি বলেন, গতবছরের ২০ অক্টোবর হাতিরঝিল থানা এলাকার বিশাল সেন্টারের পিছনে একটি বাসায় এবং ৮ ডিসেম্বর মিরেরবাগ এলাকার একটি বাসায় গ্রীল কেটে ডাকাতির ঘটনা ঘটে। দুটিতে লাইসেন্সকৃত বিদেশি রিভলবার, ৫০ রাউন্ড গুলি, স্বর্ণালংকারসহ টাকা লুট করে নিয়ে যায় ডাকাতদল। এ ঘটনায় হাতিরঝিল থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। গ্রেফতারকৃতরা গ্রীল কেটে গৃহে প্রবেশ করে বসবাসরত ব্যক্তিদের হাত পা বেঁধে ডাকাতি সংঘটিত করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়