শিরোনাম
◈ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি: ইরান ইস্যুতে আইন হাতে তুলে নেবেন না ◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান ◈ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা ◈ নীরব জোনে তীব্র শব্দসন্ত্রাস: শাহবাগসহ ঢাকাজুড়ে বাড়ছে শব্দদূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য ◈ ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ করেছে সরকার ◈ তাজুল ইসলামকে সরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ◈ কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ? যা জানাগেল ◈ ৪৫ হাজার কোটি টাকা বিদ্যুতে  বকেয়া, দেউলিয়া পরিস্থিতি বলছেন নতুন মন্ত্রী ◈ চাঙ্গা হচ্ছে কূটনৈতিক মিশনগুলো ◈ বিশ্বকাপে অ‌স্ট্রেলিয়ার ভরাডুবিতে নির্বাচকদের ওপর চটলেন গ্লেন ম্যাকগ্রা ও মার্ক ওয়াহ 

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৩৩ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অভিনয় দিয়ে দেশবাসীর হৃদয়ে বেঁচে থাকবেন এটিএম শামসুজ্জামান: প্রধানমন্ত্রী

বাশার নূরু: [২] শনিবার জনপ্রিয় এই শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করে দেওয়া বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। খবর ইউএনবির।

[৩] রূপালি পর্দার প্রখ্যাত অভিনেতা এটিএম শামসুজ্জামান ৮০ বছর বয়সে রাজধানীর সূত্রাপুরের নিজ বাসায় শনিবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।

[৪] এর আগে, শারীরিক অবস্থার উন্নতি হলে শুক্রবার বিকালে এটিএম শামসুজ্জামানকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয়। বুধবার শ্বাসকষ্ট নিয়ে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি হন এ অভিনেতা। ডা. আতাউর রহমান খানের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল।

[৫] এটিএম শামসুজ্জামান গত কয়েকদিন ধরে অন্যান্য স্বাস্থ্য জটিলতার পাশাপাশি শ্বাসকষ্টে ভুগছিলেন। চিকিৎসকরা জানান, তার অক্সিজেনের মাত্রা কমে গিয়েছিল। তবে বৃহস্পতিবার তার সামগ্রিক অবস্থার উন্নতি হওয়ায় অক্সিজেনের স্যাচুরেশন মাত্রা ৮৩ শতাংশ থেকে বেয়ে ৯৮ শতাংশে দাঁড়ায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়