শিরোনাম
◈ বিশ্বকা‌পের সে‌মিফাইনা‌লে ওঠার লড়াই‌য়ে রা‌তে ভারত ও ও‌য়েস্ট ই‌ন্ডিজ মু‌খোমু‌খি ◈ মধ্যপ্রাচ্যগামী ১০ ফ্লাইট বাতিল, চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ ◈ মধ্যপ্রাচ্যে ‘রেড লাইন’ অতিক্রম না করতে চীনের কড়া বার্তা ◈ পিছিয়ে যাচ্ছে ই‌ন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ◈ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত ◈ ফ্লাইট স্থগিতের কারণে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ০২:০৪ রাত
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ০২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিশির বললেন, সাকিবের পরিকল্পনা আছে

রাহুল রাজ: [২] জাতীয় দল বাদ দিয়ে আইপিএল খেলার পেছনে সাকিব আল হাসানের পরিকল্পনা আছে বলে জানিয়েছেন তার স্ত্রী উম্মে আহমেদ শিশির।

[৩] শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলা বাদ দিয়ে আইপিএল খেলার সিদ্ধান্ত নেয়ায় শুক্রবার ১৯ ফেব্রুয়ারি, সাকিবকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়। বিকেল নাগাদ শিশির ফেইসবুকে লেখেন, সব সময়ই তার একটা পরিকল্পনা থাকে।

[৪] কী সেই পরিকল্পনা? শিশির সেটি বুঝিয়েছেন ধারাভাষ্যকার হার্শা ভোগলের একটি স্ট্যাটাসের স্ক্রিনশট শেয়ার করে। তাতে লেখা, ‘অধিকাংশ মানুষ টেস্ট বাদ দিয়ে আইপিএলকে বেছে নিচ্ছে। সাকিব আল হাসান শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট না খেলে আইপিএল খেলবেন। সামনের দুই বছরে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং একটি ৫০ ওভারের বিশ্বকাপ-প্রাধান্য দেয়ার বিষয়টা এখানে সহজ হচ্ছে। - ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়