শিরোনাম
◈ জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির ◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও)

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৩৬ রাত
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রিটেনের রানি নিশ্চিত করলেন প্রিন্স হ্যারি ও মেগান মারকেল রাজপরিবারে ফিরছেন না

রাশিদুল ইসলাম : [২] প্রিন্স হ্যারি ও মেগান মারকেল ব্রিটেনের রাজপরিবারের সদস্য হিসেবে গুরু দায়িত্ব পালনে আর পেরে উঠছিলেন না। স্বাভাবিক জীবন যাত্রা অনুসরণে এই দম্পতি বছর খানেক ধরে ব্রিটেন ছেড়েছেন। ব্রিটেনের রানি বিষয়টি নিশ্চিত করে জানালেন রাজপরিবারের সদস্য হিসেবে দায়িত্ব প্রিন্স হ্যারি ও মেগান তাদের দায়িত্ব অন্য সদস্যদের বুঝিয়ে দেবেন। ডেইলি মেইল

[৩] প্রিন্স হ্যারি ও মেগান মারকেল গত বছর মার্চ থেকে নিজেদের আয়ে চলছেন। যুক্তরাষ্ট্রে তারা স্পটিফাই ও নেটফ্লিক্সের সঙ্গে যে চুক্তি করেছেন তা থেকে ১শ মিলিয়ন পাউন্ড আয়ের সম্ভাবনা রয়েছে।

[৪] রাজকীয় পরিবারের দায়িত্ব থেকে অব্যাহতি মানে প্রিন্স হ্যারি ও মেগানের পক্ষে তাদের পক্ষে সামরিক, কমনওয়েলথ ও অন্যান্য মর্যাদা-প্রটোকল প্রাপ্তি আর সম্ভব হবে না।

[৫] রাজপরিবারের সঙ্গে প্রিন্স হ্যারি ও মেগান মারকেলের সঙ্গে দীর্ঘদিন ধরেই সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে।

[৬] তবে বিষয়টির সুরাহা এমন এক সময় হল যখন প্রিন্স হ্যারির দাদা ও ডিউক অব এডিনবার্গ লন্ডনে কিং এডওয়ার্ড সপ্তম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়