শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৪০ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেমিকের প্রতারণার শিকার হয়ে অপরাধ জগতে শিউলি

বিনোদন ডেস্ক: প্রেমিক ইমনের সঙ্গে প্রেমে প্রতারিত হয়ে হতাশা আর বিষণ্নতা নেমে আসে শিউলির জীবনে। এরপর থেকেি অন্ধকার জগতে পা বাড়ায় সে। একজন সঙ্গীও পেয়ে যায় অপরাধের। খোলা হয় তার অপরাধের খাতা।

এরইমধ্যে বাংলাদেশে ঘুরতে আসে বিদেশিদের একটা দল। তাদের সঙ্গে যুক্ত হয় শিউলি আর তার অপরাধের সঙ্গী। এরপরই ঘটনা অন্য রূপ নেয়। তবে এটি বাস্তব ঘটনা নয়। ‘কানামাছি’ নামের একটি ছবিতে অভিনেত্রী ফারজানা ছবিকে দেখা যাবে এই শিউলি চরিত্রে। বি ডি বক্স প্রযোজনা সংস্থার ব্যানারে এই সিনেমার চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন অঞ্জন আইচ। কক্সবাজার ও বান্দরবানের অনেকগুলো লোকেশনে এই ছবির শুটিং হয়েছে। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন মামমুন ইমন, সূচনা আজাদ, টুটুল চৌধুরী, আ খ ম হাসান, ফারুক আহমেদসহ আরো অনেকে।

জীবনের কঠিন বাস্তবতার শিকার শিউলি প্রেমের সম্পর্কে আঘাত পেয়ে অন্যরকম হয়ে ওঠে। জড়িয়ে পড়ে বিভিন্ন অপরাধে। বিদেশি পর্যটক দলের একজনের কাছ থেকে একটি গুপ্তধনের নকশা চুরি করে শিউলি আর তার সঙ্গী পালিয়ে যায়। আর এই যাত্রাপথে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা।

‘কানামাছি’ সিনেমার মুখ্য চরিত্রে অভিনেতা ফারজানা ছবি বলেন, শিউলি চরিত্রটি আমার একটি নতুন প্রচেষ্টা। মেকাপ, গেটআপে ভিন্নতা তো রয়েছেই। আমাকে এর আগে কখনো বড় পর্দায় এ রকম লুকে দেখা যায়নি। এই চরিত্রের ডার্কনেস আমার দুর্দান্ত লেগেছে। চমৎকার একটি টিম পেয়েছি।

এ মাসের শেষে সিনেমাটির ঢাকার অংশের শুটিং শুরু হবে। তিন বা চার দিনের ভেতর শেষ হবে। ঈদুল আজহায় বাংলাদেশ ও ভারতে একসঙ্গে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলেছে জানিয়েছেন পরিচালক। ডেইলি বাংলাদেশ

  • সর্বশেষ