শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:২৩ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যরাতে ঘরে ঢুকে ছুরিকাঘাতে বৃদ্ধকে খুন

ডেস্ক রিপোর্ট: গাইবান্ধার ফুলছড়িতে মধ্যরাতে ঘরে ঢুকে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) গভীর রাতে ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের দক্ষিণ বুড়াইল গ্রামের মোহাম্মদ আলীর (৬০) ঘরে ঢুকে তাকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওছার আহমেদ বলেন, ঘটনার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

তদন্ত করে অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়