শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ১০:০৯ দুপুর
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ১০:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 পূর্ব শত্রুতার জের ধরে ২ সহোদরের উপর হামলা

আল-হেলাল: সুনামগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে ২ সহোদরকে চাকু ,লোহার রড,কাঠের রুইলসহ দেশীয় অস্ত্র দ্বারা বেদম মারপিঠক্রমে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় সুনামগঞ্জ পৌরমার্কেটে এ ঘটনা ঘটে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,পূর্ব বিরোধ নিস্পত্তির কথা বলে প্রতিপক্ষরা সুনামগঞ্জ পৌর এলাকার ৪নং ওয়ার্ডের মরাটিলা শান্তিবাগ নিবাসী ব্যবসায়ী সাজুল মিয়ার ২ পুত্র মোস্তাক (২৪) ও মোশাররফ (১৮) কে পৌরবিপনী মার্কেটে ঢেকে আনে। ২ সহোদর ঘটনাস্থলে পৌছামাত্র পূর্ব পরিকল্পিতভাবে প্রতিপক্ষরা চাকু,লোহার রড,কাঠের রুইলসহ দেশীয় অস্ত্র দ্বারা বেদম মারপিট ও রক্তাক্ত কাটা জখম করে তাদেরকে গুরুতর আহত করার পাশাপাশি নগদ টাকা লুটতরাজ করে নেয়। ঘটনার পরপরই আহতদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে আহতদের পিতা সাজুল মিয়া বাদী হয়ে থানায় একটি মামলার অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে সুনামগঞ্জ পৌরসভার তেঘরিয়া আবাসিক এলাকার পইরম মিয়ার পুত্র পল্লব (১৯),জলাল মিয়ার পুত্র খলিল (২২),তজুদ মিয়ার পুত্র শাকিব (২৪),আওয়ালীর পুত্র মাহিদী (২০),হারিছ আলীর পুত্র মমিন (২৩),মৃত নিজাম মিয়ার পুত্র এহসান (২২),মৃত আবুল মিয়ার পুত্র মামুন (২৪),আলী মিয়ার পুত্র রোহিন (২১) ও নাইম (২০) সহ অজ্ঞাত আরো ১০ জনকে আসামী করা হয়।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ সহিদুর রহমান অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন,২ সহোদরকে প্রকাশ্য দিবালোকে শহরের গুরুত্বপূর্ণ স্থানে মারপিটের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহন করবে।

 

  • সর্বশেষ