শিরোনাম
◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:১৬ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মালালাকে হত্যার হুমকি দিয়েছে তহরিক-ই-তালিবান পাকিস্তান

দেবদুলাল মুন্না: [২] টুইটারে এ হুমকি দেওয়া হয়েছে। হুমকিদাতার নাম এহসান। তহরিক-ই-তালিবান পাকিস্তান’এর প্রাক্তন মুখপাত্র এহসান । নয় বছর আগে ২০১২ সালে নোবেলজয়ী সমাজকর্মী মালালা ইউসুফজাইকে গুলি করেছিল এক সন্ত্রাসবাদী। ২০১২ সালেও নোবেলজয়ী মালালার ওপর হামলার আগে এহসান হুমকি দিয়েছিলেন। গত মঙ্গলবার এতোবছর পর আবার দেন। মালালা গত বৃহস্পতিবার এর প্রতিবাদ করে বিবৃতি দিয়েছেন। খবর, গার্ডিয়ান

[৩] সরাসরি টুইটারে হুমকি দিয়ে বলা হয়, ‘‘পরের বার আর কোনও ভুল হবে না।” অর্থাৎ আবারও মালালাকে গুলি করার সুযোগ পেলে ভুল করা হবে না। হত্যা করা হবেই। এই ভয়ংকর হুমকির পরে বৃহস্পতিবারই তার অ্যাকাউন্ট চিরতরে বন্ধ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ।

[৪] মালালা ইউসুফ টুইটারে এক বিবৃতিতে লেখেন, এক তহরিক-ই-তালিবান পাকিস্তানের প্রাক্তন মুখপাত্র আমার ও আরও অনেক নিরীহ মানুষের উপরে হামলার দায় স্বীকার করেছে। এবার সে সোশ্যাল মিডিয়ায় ফের হুমকিও দিতে শুরু করেছে।

[৫] পাকিস্তানের প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা রাউফ হাসান বলেছেন, সরকার ওই হুমকি সম্পর্কে তদন্ত করছে। তারা টুইটার কর্তৃপক্ষকে তার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার অনুরোধ করেছে। পাকিস্তানি তালেবানের দীর্ঘদিনের সদস্য এহসান মালালাকে দেশে ফেরার আহ্বান জানিয়ে বলেছে, তারা মালালা ও তার বাবার সঙ্গে একটি ফয়সালায় যেতে চায়।

[৬] ২০১৭ সালে এহসানকে পাকিস্তান সরকার গ্রেফতার করেছিল। ২০২০সালের জানুয়ারি মাসে এহসানের বিরুদ্ধে জেল থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়