শিরোনাম
◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী ◈ ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা: এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন? ◈ সৌদি আরবের যে জরুরি সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশিদের জন্য ◈ আবারও মন্ত্রিসভায় দফায় দপ্তর পুনর্বণ্টন ◈ রাজবাড়ীর দৌলতদিয়ায় নদীতে পড়ে যাওয়া বাস থেকে বেঁচে ফেরা যাত্রী যা বললেন ◈ বাসের অর্ধেক উঠতেই মিলছে একের পর এক মরদেহ, নিখোঁজদের খোঁজে স্বজনদের আহাজারি (ভিডিও)

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৩১ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর বাড্ডায় স’মিলের আগুন নিয়ন্ত্রণে

আতাউর অপু : বৃহস্পতিবার (১৮ ফ্রেব্রুয়ারি) রাত ১১টা ৫৫ মিনিটে ওই স’মিলে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমের ডিউটি অফিসার কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রাতে বাড্ডার সাতারকুল এলাকায় ওই স’মিলে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে যায়। বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। তবে আগুনের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।’

শুক্রবার (১৯ ফ্রেব্রুয়ারি) ঘটনা তদন্ত করে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে এই কর্মকর্তা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়