শিরোনাম
◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৫১ রাত
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নির্ধারিত সময়ে পোশাক রপ্তানি নিশ্চিত করতে কাস্টমস ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে অনুরোধ ড. রুবানা হকের

শরীফ শাওন: [৩] বিজিএমইএ সভাপতি রুবানা হক বলেন, করোনা পরিস্থিতিতে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে চরম বিপর্যয় নেমে এসেছে। ইতোমধ্যে জাতীয় অর্থনীতিতে এর নেতিবাচক প্রতিক্রিয়া দৃশ্যমান। সরকারসহ সকলের সহযোগিতায় শিল্পখাত ঘুরে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রয়েছে।

[৪] বৃহস্পতিবার বিজিএমইএর বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বিজিএমইএ সভাপতির নেতৃত্বে প্রতিনিধি দল পৃথকভাবে কাস্টমস্ ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকের সঙ্গে এ বিষয়ে সাক্ষাত করেন।

[৫] চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নব-নিযুক্ত চেয়ারম্যান রিয়াল এডমিরাল শাহজাহান বলেন, অর্থনীতিতে শিল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও আমদানী-রপ্তানী সংশ্লিষ্ট কার্যক্রম সুষ্ঠভাবে সম্পাদন করছে।

[৬] আমদানী খরচ কমাতে ও ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে যানজট কমাতে পানগাঁও বন্দর ব্যবহারের উপর তিনি গুরুত্বারোপ করেন। বন্দরের অবকাঠামোগত উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।

[৭] কাস্টম হাউজ, চট্টগ্রামের কমিশনার ফখরুল আলম বলেন, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী সমাজকে সহযোগিতা তথা অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখার লক্ষ্যে সার্বক্ষণিকভাবে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়