শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৩৭ রাত
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিরোজপুরের নাজিরপুরে ইউপি সদস্যের মাছের ঘেরে গাঁজা চাষ

খেলাফত হোসেন : [২] বৃহস্পতিবার  দুপুরে পুলিশ অভিযান চালিয়ে ওই মৎস্য ঘেরের জমিতে চাষ করা ১৪টি গাঁজা গাছ উদ্ধার করেছে।

[৩] জানা গেছে, উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের (খেজুরতলা) ইউপি সদস্য  মো. বাবুল খানের মালিকানাধীন মৎস্য ও সবজি ঘেরে চাষ করা ১৪টি গাঁজা গাছ উদ্ধার করে থানা পুলিশ। বৃহস্পতিবার দুুপরে নাজিরপুর থানার এসআই মো. দেলোয়ার হোসেন, ফারুক হোসেন, সাইফুল হোসেনের নেতৃত্বে একটি দল ইউপি সদস্যের মাছের ঘেরে অভিযান চালিয়ে গাঁজা গাছ উদ্ধার করে।

[৪] নাজিরপুর থানার এসআই দেলোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই জমিতে গাঁজা চাষের খবর পাই। সেখানে গিয়ে দেখা যায় সবজির সাথে গাঁজা চাষ করা হচ্ছে।  এসময় ১৪টি গাঁজা গাছ উদ্ধার করা হয়।

[৫] ইউনিয়ন যুবলীগ নেতা মো. এহসানুল কবির তুহিন জানান, ইউপি সদস্য বাবুল খানের ওই জমিতে দীর্ঘদিন ধরে গাঁজা চাষ হচ্ছে। তিনি স্থানীয় প্রভাবশালী হওয়ায় কেউ তার ওই জমিতে যাওয়ার সাহস পায় না। গত ২/৩ দিন আগেও সে কিছু গাঁজা গাছ কেটে বিক্রি করেছেন বলে অভিযোগ রয়েছে।

[৬] ইউপি সদস্য মো. বাবুল খান জানান, গত প্রায় ৭/৮ বছর ধরে ওই জমি আমি খাচ্ছি না। জমিটি আমার ভগ্নিপতি মো. মনির ডাকুয়া চাষ করছেন। কেউ আমাদের ফাঁসাতে ওই জমিতে গাঁজা চাষ করতে পারে।

[৭] নাজিরপুর থানার অফিসার ওসি মো. আশ্রাফুজ্জামান জানান, বিষয়টি তদন্ত করে এর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ