শিরোনাম
◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’ ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে ত্রিবেদীর দৌড়ঝাঁপ ◈ চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়ালেন শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের অভিযান ব্যর্থ ◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ◈ তালাকের আগেই দেনমোহর চাইতে পারবেন স্ত্রী: হাইকোর্ট ◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ১০:০১ দুপুর
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ১০:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ গ্রেপ্তার এক

সাদ্দাম হোস‌েন: [২] জেলায় ২৪৮ বোতল ফেনসিডিলসহ মামুন (৩০) নামে এক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে শহরের বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রিবাহী কোচ থেকে আলুর বস্তার ভেতর থেকে ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। মামুন বালিয়াডাঙ্গী উপজেলার উত্তর বালিয়াডাঙ্গী গ্রামের খশিরুল আলমের ছেলে।

[৩] পুলিশ জানায়, রাতে পঞ্চগড় থেকে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজ নামে একটি কোচে আলুর বস্তায় বিপুল পরিমান ফেনসিডিল বহন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে সদর থানা পুলিশের একটি টিম পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গাড়িটিকে থামিয়ে আলুর বস্তার ভেতর থেকে ফেনসিডিলসহ মামুনকে গ্রেফতার করে।

[৪] সদর থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালালে কোচের পিছনে থাকা লকারে তল্লাশি করলে আলুর বস্তার ভিতরে বিশেষভাবে রাখা ২৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। মামুনের সাথে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়।

  • সর্বশেষ