শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৫৮ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাইডেন-নেতানিয়াহু টেলিফোন সংলাপে প্রাধান্য পেল ইরানের হুমকি

রাশিদুল ইসলাম : [২] মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের একমাস পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে প্রায় ঘন্টা খানেক টেলিফোনে কথা বলেন। এসময় তারা মধ্যপ্রাচ্য ও আঞ্চলিক ইস্যু নিয়ে দু’দেশের মধ্যে প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করেন। জেরুজালেম পোস্ট/স্পুটনিক

[৩] এর আগে ক্ষমতা গ্রহণের পর বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্র প্রধানের সঙ্গে টেলিফোনে আলাপ করলেও জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন নি। নেতানিয়াহুর কার্যালয় বলছে বাইডেনের সঙ্গে ইসরায়েলের ফোন আলাপ ছিল উষ্ণ এবং বন্ধুত্বপূর্ণ। তারা ডিল অফ দ্যা সেঞ্চুরি এবং ইরান ও করোনাভাইরাস মোকাবেলা নিয়ে কথা বলেন।

[৪] বাইডেনও সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, নেতানিয়াহুর সঙ্গে তার ভালো আলোচনা হয়েছে তবে এ বিষয়ে তিনি বিস্তারিত আর কিছু বলেন নি। ইসরায়েলের নিরাপত্তার ব্যাপারে বরাবরের মতো যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন থাকবে বলে জানিয়েছেন বাইডেন।

[৫] বাইডেনকে প্রেসিডেন্টের দায়িত্বভার নেওয়ার জন্যে অভিনন্দন জানিয়ে নেতানিয়াহু আশা প্রকাশ করে বলেন মার্কিন প্রশাসন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নেওয়া ডিল অব দি সেঞ্চুরি আরো এগিয়ে নিয়ে যাবেন। একই সঙ্গে নেতানিয়াহু ইরানের তরফ থেকে হুমকির ব্যাপারে বাইডেনের কাছে সহযোগিতা চান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়