শিরোনাম
◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের ◈ বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করবে, অন্য দেশের হস্তক্ষেপ চাই না: পররাষ্ট্রমন্ত্রী ◈ পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৪৪ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘তুমি আমার ভালোবাসা, তোমার প্রেমেই হাবুডুবু খাবো’

এল আর বাদল : [২] ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা ১৮ বছর বয়সে বাবা হয়েছিলেন নেইমার। ২০১১ সালে সাবেক বান্ধবী ক্যারোলিনা নগুইয়েরার জন্ম দেন ডেভিড লুক্কা দা সিলভা সান্তোসকে। দুইজনের সর্ম্পক টিকেনি। ১০ বছর বয়সী ডেভিড কখনও বাবা কখনও মায়ের সঙ্গে থাকেন।

[৩] আনিতা, থালিয়া আলিয়া, বারবারা ইভানস, কার্লর আবরানচেজ, আন্দ্রে সুইতা নামক বেশ কয়েকজন মডেল ও পপ তারকার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা। সম্প্রতি কিউবান-ক্রোয়েট মডেল নাতালিয়া বারুলিচের সঙ্গে ব্রেকআপের পর নতুন প্রেমে পড়ছেন বলে ধারণা করছে ইউরোপিয়ান গণমাধ্যমগুলো।

[৪] কোরিয়েরে ডেল্লো স্পোর্টেসের বরাতে ডেইলি স্টার জানাচ্ছে সম্প্রতি ইতালিয়ান মডেল চিয়ারা নাস্তির প্রেমে পড়েছেন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ফরোয়ার্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এমটাই আভাস পাওয়া যাচ্ছে।

[৫] ২৩ বছর বয়সী চিয়ারা ইতালিয়ান বেশ কয়েকটি জনপ্রিয় টেলিভিশন শোয়ে অংশ নিয়েছেন। কাজ করার অভিজ্ঞতা রয়েছে বিশ্বের নামী অনেক ব্র্যান্ডের সঙ্গে। ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা ১৭ লাখের বেশি। এদিকে ইনজুরির কারণে আপাতত মাঠের বাইরে রয়েছেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার নেইমার। আগামী মার্চের দ্বিতীয় সপ্তাহে মাঠে ফেরার কথা রয়েছে তার। - ডেল্লো স্পোর্টস / ডেইলি স্টার/ আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়