শিরোনাম
◈ বিশ্বকা‌পের সে‌মিফাইনা‌লে ওঠার লড়াই‌য়ে রা‌তে ভারত ও ও‌য়েস্ট ই‌ন্ডিজ মু‌খোমু‌খি ◈ মধ্যপ্রাচ্যগামী ১০ ফ্লাইট বাতিল, চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ ◈ মধ্যপ্রাচ্যে ‘রেড লাইন’ অতিক্রম না করতে চীনের কড়া বার্তা ◈ পিছিয়ে যাচ্ছে ই‌ন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ◈ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত ◈ ফ্লাইট স্থগিতের কারণে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০২:২৪ রাত
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০২:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিতর্কিত রেফারিজ কমিটি ভেঙে দেওয়া হলো, সভাপতির দায়িত্বে সালাম মুর্শেদী

স্পোর্টস ডেস্ক : [২] ফুটবল মাঠে রেফারিদের বিতর্কিত সিদ্ধান্তের প্রেক্ষিতে বর্তমান রেফারিজ কমিটি ভেঙে দেওয়া হয়েছে। জাকির হোসেনের জায়গায় এখন সভাপতির দায়িত্ব পালন করবেন সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী। জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। শিগগির ভিএআর স্থাপনের ব্যাপারে কাজ করছে বাফুফে। অপেক্ষা শুধু ফিফার অনুমোদনের।

[৩] চতুর্থ মেয়াদে সালাউদ্দিন প্যানেল নির্বাচিত হয়ে নড়েচড়ে বসেছে। ফুটবলের উন্নয়নে পদক্ষেপ নিচ্ছে একের পর এক। তৃণমূল ফুটবল, একাডেমি নির্মাণসহ বেশকিছু কাজ দৃশ্যমান।

[৪] করোনা বিরতির পর মাঠে ফুটবল ফেরানোর সাহসী পদক্ষেপ নিয়ে সফল ফেডারেশন। আর সেই সফলতায় পানি ঢালবে মাঠে বিতর্কিত রেফারিংয়ে? মানতে দেয়া যায় না। সমালোচনার জবাবটা দিয়েছেন বাফুফে বস। ভেঙে দিয়েছেন বর্তমান রেফারিজ কমিটি। কাজী সালাউদ্দিন বলেন, রেফারিজ কমিটি ভেঙে দেওয়া হয়েছে। এটা নিয়ে সমালোচনা হচ্ছে। ফুটবলের ভালোর জন্য আমরা একটি হাইপাওয়ার কমিটি করে দিয়েছি। যারা আরও দক্ষতার সঙ্গে কাজ করবে আশা রাখি। - সময়টিভি/ বাফুফে

  • সর্বশেষ
  • জনপ্রিয়