শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যগামী ১০ ফ্লাইট বাতিল, চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ ◈ পিছিয়ে যাচ্ছে ই‌ন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ◈ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত ◈ ফ্লাইট স্থগিতের কারণে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৪৩ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দৌলতখানে মাদ্রাসার জমি দখল দু’জনের কারাদণ্ড

ভোলা  প্রতিনিধি: ভোলার দৌলতখানে আজিম বাড়ি হাওলা দাখিল মাদ্রাসার জমি জোরপূর্বক দখল করে দোকানঘর নির্মাণ,পুকুরের মাছ বিক্রি ও শিক্ষক লাঞ্চিত করার অপরাধে দু’জনকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাওছার হোসেন এ দণ্ড প্রদান করেন। উপজেলা উত্তর জয়নগর ইউনিয়নের মধ্যজয়নগর গ্রামে ওই মাদ্রাসা অবস্থিত।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মধ্যজয়নগর গ্রামের মোহাম্মদ আলী কাঞ্চন (৭৬) ও দক্ষিণ জয়নগর ইউনিয়নের বাসিন্দা আলাউদ্দিন আমীন।

মাদ্রাসার সুপার মোঃ সিরাজুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে মোহাম্মদ আলী কাঞ্চন জোরপূর্বক মাদ্রাসার জমি দখল করে আসছে। সেখানে দোকান ঘরও নির্মাণ করা হয়েছে। আলাউদ্দিন আমীন ভুয়া কাগজপত্র পরিবেশন করেছেন। এ বিষয়ে গত ১৪ ফেব্রুয়ারি মাদ্রাসা কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। পরে ওই বিষয়টির ওপর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওছার হোসেন শুনানি বসান। শুনানিতে অপরাধ প্রমাণিত হলে ভ্রাম্যমাণ আদালত তাদের একমাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কাওছার হোসেন বলেন, অবৈধভাবে মাদ্রাসার জমি দখল করে দোকান নির্মাণ,পুকুরের মাছ বিক্রি ও শিক্ষক লাঞ্চিত করার অপরাধে দুজনকে জেল জরিমানা প্রদান করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়