শিরোনাম
◈ রেকর্ড দল ও প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন: ফিরে দেখা বাংলাদেশের নির্বাচনী ইতিহাস ◈ আরব আমিরাতের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়ান ◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০১:১৮ রাত
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টিকার সংকট হবে না, যারা নিবন্ধন করেছেন সবাই এসএমএস পাবেন: স্বাস্থ্যমন্ত্রী

শিমুল মাহমুদ: [২] দেশে গণহারে কোভিড-১৯ টিকাদানের দশম দিনেও রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও কেন্দ্রে ছিলো মানুষের উপচে পরা ভিড়। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকা এসব টিকা প্রত্যাশিরা বলছেন, এ অপেক্ষা তেমন কিছু নয়। আমি যদি সুরক্ষিত থাকি আমার পরিবার, সন্তান সুরক্ষিত থাকবে।

[৩] বুধবার সারাদেশে টিকা নেন ২ লাখ ২৬ হাজার ৭৫৫ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৪৫ হাজার ২শত ৩ জন। নারী ৮১ হাজার ৫ শত ৫২ জন। এ পর্যন্ত টিকা নিয়েছেন ১৫ লাখ ৮৬ হাজার ৩ শত ৬৮ জন।

[৪] এদিকে বুধবার ঢাকা ডেন্টাল কলেজে বঙ্গবন্ধুর ভাস্কর্য উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, দৈনিক টিকাদানের সক্ষমতার চেয়ে নিবন্ধন অনেক বেশি হওয়ায় কারণে অনেকের মোবাইলে এসএমএস যেতে দেরি হচ্ছে।

[৫] স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেখানে প্রতিদিন ১ হাজার জনকে টিকা দেওয়ার ক্ষমতা আছে, সেখানে প্রতিদিন ৩ হাজার জনের নিবন্ধন হয়, তাহলে স্বাভাবিকভাবেই কিছুটা দেরি হবে। যারা এসএমএস পায় নাই তারাও এসএমএস পেয়ে যাবে এবং নিশ্চিতভাবে টিকা পাবেন টিকার সংকট হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়