শিরোনাম
◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:২৩ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রামগঞ্জে ট্রলির চাপায় শিশুর মৃত্যু

মনির হোসেন:[২] ট্রলির চাপায় মারা গেছে তিশা নামের ৩ বছরের এক কন্যা শিশুর । ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলার ৩নং ভাদুর ইউনিয়নে হানুবাইশ অলি বাড়ি সামনের সড়কে। ঘাতক চালক ট্রলি রেখে পালিয়ে যায়। এলাকাবাসী জানায় উপজেলার হানুবাইশ গ্রামে অলি বাড়ির হতদরিদ্র শ্রমিক মো. রাশেদের শিশু কন্যা তিশা বাড়ির ঘরের সামনের সড়কে খেলা করছিল এ সময় পিছন থেকে একটি ট্রলি শিশুটিকে চাপা দেয়।

[৩] ট্রলির ছাপায় শিশুটির মাথার মগজ বেরিয়ে যায়। তিশার বাবা ও মায়ের চিৎকারে লোকজন এগিয়ে এলে ট্রলি রেখে ঘাতক চালক পালিয়ে যায় । স্থানীয়রা ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হোসেন ভুইয়া জানান, ঘটনাটি অত্যান্ত মর্মান্তিক। ট্রলির ছাপা নিহত শিশু তিশার পরিবার খুবই গরীব।

[৪]আমি ঘটনাস্থলে গিয়েছি। ট্রলির চালক ও মালিক কে খবর দেয়া হয়েছে। ঘাতক ট্রলির মালিক স্থানীয় যুবলীগ নেতা রিপন। তিনি ক্ষমতার দাপট দেখিয়ে দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকার ফসলি জমির মাটি ক্রয় করে ট্রলি দিয়ে বিভিন্ন ইট ভাটায় মাটি বিক্রি করে আসছে। রামগঞ্জ থানা ওসি তদন্ত কার্তিক চন্দ্র জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ