শিরোনাম
◈ সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, পান যেসব সুবিধা ◈ সরকারি সিদ্ধান্ত ছাড়া বাসভাড়া না বাড়াতে মালিক সমিতির কঠোর নির্দেশ ◈ তেলের দাম বাড়ানোর পরেও ফিলিং স্টেশনে কমেনি গাড়ির লাইন ◈ ১৮ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ◈ ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ◈ ব্রাইট‌নের কা‌ছে হে‌রে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে খেলার স্বপ্ন শেষ চেল‌সির ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা, সু‌যোগ পে‌লেন সাকলাইন ও রিপন ◈ পা‌কিস্তান সুপার লি‌গের বা‌কি খেলা দুবাইতে আ‌য়োজন কর‌তে চান পি‌সি‌বি চেয়ারম‌্যান ◈ বিদ্যুৎ সরবরাহ বাড়াতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর: বিদ্যুৎকেন্দ্র বন্ধ নয়, টাকা লাগলে সরকার দেবে ◈ ইউরোভিশনে ইসরাইল থাকায় বয়কটের ডাক ১,০০০ শিল্পীর

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:০৫ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হোয়াটসঅ্যাপকে নোটিশ ভারতীয় সুপ্রিম কোর্টের

আখিরুজ্জামান সোহান: [২] আপনারা দুই কিংবা তিন ট্রিলিয়ন ডলার এর কোম্পানি হতে পারেন, কিন্তু আমাদের কাছে মানুষের গোপনীয়তা অনেক জরুরি -ভারতের সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ এই মর্মে একটি নোটিশ পাঠিয়েছে মার্ক জুকারবার্গের কোম্পানি হোয়াটসঅ্যাপকে। তারা ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের তথ্য ফেসবুককে দেয়ার যে সিদ্ধান্ত হোয়াটসঅ্যাপ নিয়েছে সেই নিয়েই এই নোটিশ। প্রধান বিচারপতি বোবাদে, বিচারপতি বোপান্না এবং রামসুব্রামানিয়ামের একটি বেঞ্চ মনে করছে ফেসবুকের সঙ্গে তথ্য শেয়ার করলে হোয়াটসঅ্যাপ গ্রাহকদের গোপনীয়তা বিপন্ন হবে।

[৩] হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষকে চার সপ্তাহ সময় দেয়া হয়েছে জবাব দেওয়ার জন্যে। সুপ্রিম কোর্টের বেঞ্চ এটাও মনে করেছে যে ইউরোপ, আমেরিকায় যা চলতে পারে ভারতীয় জনগণের ওপর তা চাপিয়ে দেওয়া যায়না। ল অফ দ্য ল্যান্ডকে গুরুত্ব দিতে হবে। গোপনীয়তা রক্ষা ভারতীয়দের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। উল্লেখ্য, হোয়াটসঅ্যাপ সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে যে বিশ্ব জুড়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের যাবতীয় তথ্য তারা ফেসবুকের হাতে তুলে দেবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়