শিরোনাম
◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি ◈ ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো তৈ‌রি‌তে বড় উদ্যোগ নিলো বিসিবি ◈ বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার ◈ নির্বাচ‌নের আ‌গে বিদেশিদের সঙ্গে বড় বড় চুক্তি, সরকারের তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ◈ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত ◈ ভোটার পছন্দে পরিবর্তন: আওয়ামী সমর্থকদের বড় অংশ বিএনপির দিকে, নতুন ভোটারদের মধ্যে জামায়াতের উত্থান ◈ সিঙ্গাপুর এয়ারশোতে চমক কম্যাক: বোয়িং–এয়ারবাসের নতুন বৈশ্বিক প্রতিদ্বন্দ্বী হতে চাইছে চীন

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:১২ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হোটেলে পুলিশ অভিযান চালিয়ে নগদ টাকাসহ তিন প্রতারক আটক

জাকারিয়া হোসেন জোসেফ:  সুনামগঞ্জ পৌরসভার জামাইপাড়া এলাকায় আবাসিক সাকিব হোটেলে  পুলিশ অভিযান চালিয়ে নগদ ৬ হাজার ৬০৬ টাকা,৬টি এন্ডোয়েট মোবাইল,কোরআন শরীফসহ  বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার অজুহাত দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়া ৩জন প্রতারককে আটক করা হয়েছে। আরো কয়েকটি চক্রের সদস্যরা শহরের বিভিন্ন জায়গাতে অবস্থান করছে বলে গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়।

মঙ্গলবার বিকেল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর মডেল থানার এস আই প্রদীপ কুমার চক্রবর্তী ও এ এস আই মো. সাইফুলের নেতৃত্বে পুলিশের একটি দল সাকিব হোটেলের ১১৩ ও ১১৪ নং রুমে অভিযান চালিয়ে প্রতারকচক্রের সদস্যদের আটক করেন।

আটককৃতরা হলেন,মো. আল আমীন(২৫)। সে কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার সিকন্দর নগর বালিপাড়া গ্রামের সালেহ রহমানের ছেলে,মো. আকিব(১৫),সে এই গ্রামের আনজু মিয়ার ছেলে এবং অপরজন একই গ্রামের দীন ইসলামের ছেলে।

তারা গত ১১ ফেব্রুয়ারী থেকে সুনামগঞ্জ শহরের এই আবাসিক হোটেলে অবস্থান করে আসছিলেন। তাছাড়া এই চক্রের বাসাবাড়িতে সুযোগ বুঝে বিভিন্ন অজুহাত দেখিয়ে ঢুকে চুরির ও অভিযোগ রয়েছে। তাদের নিকট নগদ ৬ হাজার ৬০৬ টাকা,৬টি এন্ডোয়েট মোবাইল,কোরআন শরীফ পুলিশ উদ্ধার করেন।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার এস আই প্রদীপ কুমার চক্রবর্তী ৩জন প্রতারক আটকের সত্যতা নিশ্চিত করেছেন

  • সর্বশেষ
  • জনপ্রিয়