শিরোনাম
◈ জ্বালানি সংকট কাটাতে বহুমাত্রিক মহাপরিকল্পনা, স্বনির্ভরতার পথে বাংলাদেশ : সংসদে প্রধানমন্ত্রী ◈ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আইন প্রণয়নে কাজ করছে সরকার : আইনমন্ত্রী ◈ গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন ◈ ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ৬ হাজার কোটি, তিন মাসে বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি ◈ সংবিধান সংস্কার ছাড়া জুলাই যোদ্ধাদের দায়মুক্তি: বৈধতা চ্যালেঞ্জ করে রিট ◈ আমরা মক্কা জোটকে ইরানবিরোধী মনে করি না: ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ◈ স্পীকার-ভারতীয় হাইকমিশনার বৈঠক: জনগণকেন্দ্রিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব ◈ সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ◈ ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ ◈ বিদিশার জামিন নামঞ্জুর

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৩৯ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিসি,এসপি,ওসি প্রত্যাহার এবং সন্ত্রাসী সবুজকে গ্রেপ্তারের দাবীতে থানা ঘেরাও করলেন কাদের মির্জা!

নুর উদ্দিন মুরাদ,কোম্পানীগঞ্জ: [২] নোয়াখালীর ডিসি, এসপি, কোম্পানীগঞ্জ থানার ওসি ও ওসি তদন্তের প্রত্যাহার এবং কোম্পানীগঞ্জ চরকাঁকড়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা (সন্ত্রাসী) ফখরুল ইসলাম সবুজকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও করেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

[৩] মঙ্গলবার(১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে তিনি থানা ঘেরাও করেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত বসুরহাট বাজারে লাগাতার হরতাল ঘোষনা করেন।

[৪] জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কোম্পানীগঞ্জ চরকাঁকড়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা (সন্ত্রাসী) ফখরুল ইসলাম সবুজ টেকের বাজারে তার কিছু অনুসারীদের নিয়ে কাদের মির্জার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন। এতে তিনি মেয়র কাদের মির্জার বিরুদ্ধে অশালীন ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেন। কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ত্রাসী ফখরুল ইসলাম সবুজকে আটকের খবর ছড়িয়ে পড়ে। পরে তাকে (সবুজ) পুলিশ ছেড়ে দিয়েছে এমন খবর পেয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে কাদের মির্জা নিজেই থানা ঘেরাও করে থানার ফটক অবরোধ করে রেখেছেন।

[৫] আবদুল কাদের মির্জার দাবি, দায়িত্বে অবহেলার জন্য নোয়াখালীর ডিসি খুরশেদ আলম খান, এসপি মো. আলমগীর, কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি ও ওসি তদন্ত মো. রবিউল হকের প্রত্যাহার ও কোম্পানীগঞ্জ চরকাঁকড়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা (সন্ত্রাসী) ফখরুল ইসলাম সবুজ কেগ্রেফতার করার জন্য ২৪ঘন্টার আল্টিমেটাম দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত বসুরহাট বাজারে হরতাল এবং লাগাতার অবস্থান ধর্মঘট চলবে বলে জানান তারা। এ রিপোর্ট লেখা (রাত সাড়ে ১০টা ৩০) পর্যন্ত অবরোধ চলছে এবং বসুরহাট বাজারের বিভিন্ন সড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করে দেয়া হয়েছে।

  • সর্বশেষ