শিরোনাম
◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:১৬ দুপুর
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভাবির প্রতি কুদৃষ্টি, ব্যর্থ হয়ে তিনজনকে কুপিয়ে জখমের ঘটনায় লম্পট গ্রেপ্তার

মাসুদ আলম: [২] গত রোববার রাজধানীর শনির আখড়ায় মা-মেয়েসহ তিনজনকে কুপিয়ে জখম করার অভিযোগে জাহাঙ্গীর আলম পরানকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। সোমবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরান একজন ‘লম্পট’ এবং পূর্ব শত্রুতার জের ধরে সে ওই ঘটনা ঘটিয়েছে।

[৩] মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারের র‌্যাবের মিডিয়া সেন্টার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১০-এর অধিনায়ক মাহফুজুর রহমান।

[৪] তিনি বলেন, ৭/৮ বছর আগে শনিরআখড়া এলাকায় একই রুমে থাকতেন রুহুল কুদ্দুস বাবু ও জাহাঙ্গীর আলম ওরফে পরান। এ সময় পাশের ফ্লাটের থাকা মাসুদ কিবরিয়ার স্ত্রী ইয়াসমিন আক্তারের প্রতি তার কুদৃষ্টি পরে, এতে বাঁধা দেয় রুহুল কুদ্দুস বাবু। এ কারণে পরানকে ওই বাড়ি থেকে বেরও করে দেয় বাড়ির মালিক। এতে ক্ষুব্ধ হয়ে পরান বিভিন্ন সময় বিভিন্নভাবে ইয়াসমিন আক্তার ও তার পরিবারকে ক্ষতি করার চেষ্টা করে। এ সময় আবারও বাধা হয়ে দাঁড়ায় রুহুল কুদ্দুস বাবু। এর জের ধরে পরান রোববার সন্ধ্যায় পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে চাপাতিসহ বাবুর বাসায় যায়।

[৫] দরজা খুলতেই প্রথমে বাবুকে এলোপাতাড়ি কোপায় পরান। বাবুর চিৎকার শুনে ওই পাশের ফ্ল্যাটের ভাবি ও তার কন্যা এগিয়ে আসেন। তখন প্রথমে কন্যার ডান হাতে ও পরে ভাবির মাথায় গুরুতর জখম করে পালিয়ে যায়।

[৬] র‌্যাব অধিনায়ক আরও বলেন, বাবু ও ভাবির অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়। তবে কন্যার অবস্থা শঙ্কামুক্ত।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়