শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ‌বো‌লিং‌য়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পাফর‌মে‌ন্সে আইসি‌সি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ নাহিদ রানার ◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:২৪ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেমরার গৃহপরিচারিকা কিশোরীকে কক্সবাজারে নিয়ে শ্লীলতাহানি, গ্রেফতার ১

মো. বশির উদ্দিন: [২] রাজধানী ডেমরার ১৪ বছরের এক কিশোরী গৃহপরিচারিকা প্ররোচনায় পড়ে কক্সবাজারে বেড়াতে গিয়ে বাড়ীর মালিকের ছেলের শ্লীলতাহানির শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।

[৩] এ ঘটনায় ভুক্তভোগীর মা রোববার দিনগত রাতে ডেমরা থানায় অভিযুক্ত কিশোর মো. আরিফের (১৪) বিরুদ্ধে মামলা করেন। পরবর্তীতে ওই রাতেই পুলিশ আরিফকে গ্রেফতার করে সোমবার আদালতে পাঠায়। ওইদিন বিকালে আদালত তাকে কিশোর সংশোধানালয়ে পাঠানোর নির্দেশ দেন। আরিফ ডেমরার দক্ষিণ পূর্ব বক্সনগর এলাকার আবুল হোসেনের ছেলে। এদিকে মেয়েটি আদালতে এ বিষয়ে জবানবন্দি দিয়েছে বলেও জানা গেছে।

[৪] ভুক্তভোগীর পরিবারের বরাত দিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ডেমরা থানার এসআই মো. আব্দুল মোনায়েম বলেন, ভুক্তভোগী মেয়েটি বিভিন্ন বাসায় গৃহপরিচারিকা হিসেবে কাজ করতেন। ওই সুবাদে এক পর্যায়ে আরিফের সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এদিকে গত ৯ ফেব্রুয়ারী আরিফ ফুসলিয়ে কক্সবাজার বেড়াতে নিয়ে একটি হোটেলে মেয়েটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানী করে। এ সময় মেয়েটি চেচামেচি করলে হোটেলের আশপাশের লোকজন এগিয়ে আসাতে আরিফ দ্রুত পালিয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়