শিরোনাম
◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস ◈ নাইজেরিয়ায় ভুলবশত বিমান হামলা, নিহত ১০০ ছাড়াল ◈ রাজধানীর সড়কে তৃতীয় লিঙ্গের সদস্যদের স্বেচ্ছাশ্রমে যুক্ত করল ডিএমপি ◈ হজযাত্রীদের জন্য স্বস্তি: টিকিটপ্রতি খরচ কমলো ১২ হাজার টাকা ◈ পানির অভাবে কাপ্তাইয়ের তিন ইউনিট বন্ধ, উৎপাদন চলছে সীমিত আকারে ◈ গ্রাহকদেরকে ছেঁড়া-ফাটা বা ময়লাযুক্ত নোট বদলে না দিলে শাস্তি

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৪১ সকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাহাড়ি এলাকায় বিদ্যুৎ পেল ২১৬ পরিবার

স্বপন দেব: [২] মৌলভীবাজারের বড়লেখার দুর্গম পাহাড়ি এলাকা বোবারথলের ২১৬ পরিবার বিদ্যুৎ সংযোগ পেল। রোববার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে বিদ্যুতের এই সংযোগ চালুর উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

[৩] জানা যায়, দুর্গম ওই পাহাড়ি এলাকায় ৬৯ দশমিক ৯২৪ কিলোমিটার লাইন নির্মাণে ব্যয় হয়েছে ১০ কোটি ৪৮ লাখ ৮৬ হাজার। এতে ১ হাজার ৬৬০ পরিবার বিদ্যুৎ সুবিধা পাবে। প্রথম ধাপে বিদ্যুৎ সংযোগ পেয়েছে ২১৬ পরিবার।

[৪] এ উপলক্ষে জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছাড়া বক্তব্য দেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ।

[৫] উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, পল্লী বিদ্যুৎ সমিতি বড়লেখা আঞ্চলিক কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক মো. এমাজুদ্দিন সরদার, পল্লী বিদ্যুত সমিতির পরিচালক রঞ্জিত পাল, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহাব উদ্দিন।  সম্পাদনা: আঞ্জুমান আরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়