শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:৫৭ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করিম বেনজামা ও ক্রুসের গোলে ভ্যালেন্সিয়াকে হারালো রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক : [২] আরো একটি জয় নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠলো চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় তারা ২-০ ব্যবধানে হারিয়েছে ভ্যালেন্সিয়াকে। রোববার রাতে ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলো রিয়াল। ১২ মিনিটে করিম বেনজেমার গোলে এগিয়ে যায় স্প্যানিশ জায়ন্টরা।

[৩] ৪২ মিনিটে টনি ক্রুজের নিশানাভেদে ব্যাবধান দ্বিগুণ করে বর্তমান চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধেও বল নিয়ন্ত্রণে রেখে প্রতিপক্ষ সীমানায় চাপ তৈরি করে মাদ্রিদের দলটি। তবে বেশ কয়েকবার সুযোগ তৈরি করলেও আর গোল করতে পারেনি কোনও দল।

[৪] এই জয়ে ২৩ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। ২২ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে তৃতীয় বার্সেলোনা। আর ২১ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে অ্যাতলেটিকো মাদ্রিদ। - মার্কা / গোল ডটকম

 

  • সর্বশেষ