শিরোনাম
◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:৪৩ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিশু একাডেমীর মাধ্যমে সারা দেশে শিশু বিষয়ক কার্যক্রম সম্প্রসারণের সুপারিশ

মনিরুল ইসলাম: [২] একাদশ জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২০তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মেহের আফরোজের সভাপতিত্বে রোববার জাতীয় সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

[৩] বৈঠকে কমিটি সদস্য বেগম শবনম জাহান, বেগম লুৎফন নেসা খান, সৈয়দা রাশিদা বেগম, সাহাদারা মান্নান এবং বেগম কানিজ ফাতেমা আহমেদ অংশগ্রহণ করেন।

[৪] জানা যায়, কমিটিতে শিশু একাডেমীর বর্তমান কার্যক্রম সম্পর্কে আলোচনা হয়।

[৫] কমিটি শিশু একাডেমীর মাধ্যমে সারা দেশে শিশু বিষয়ক কার্যক্রম সম্প্রসারিত করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে।

[৬] বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বাংলাদেশ শিশু একাডেমীর মহাপরিচালক, জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্হাপনা পরিচালকসহ উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়