শিরোনাম
◈ বাস-ট্রেনে হেডফোন ছাড়া গান শুনলে ও অসৌজন্যমূলক আচরণ করলে কোন দেশে কত জরিমানা? ◈ প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের: শামা ওবায়েদ ◈ বলপ্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে দুর্বল ভাবে মানুষ: আইজিপি ◈ মাদরাসায় বলাৎকার: কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার ◈ কালিয়াকৈর হাইটেক পার্কে ১০০ কোটি ডলারের নয়, ১০ কোটি ডলারে ক্যান কারখানা গড়ছে চীনা প্রতিষ্ঠান ◈ গাজীপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টন গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট ◈ যে কারণে বাতিল হতে পারে মার্কিন ভিসা, জানাল দূতাবাস ◈ ইতালিসহ ইউরোপে চাকরির সুযোগ: বিনা মূল্যে প্রশিক্ষণ পাবেন ৩ হাজার বাংলাদেশি, আবেদন করবেন যেভাবে ◈ ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই, বদলাবে শিখনপদ্ধতি ◈ লন্ডন হাইকমিশন নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার, ভিসা সার্ভার নিয়ে সতর্কবার্তা

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ১২:২৫ দুপুর
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ১২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সকালে অলআউট ভারত; বিকেলে অলআউট ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: [২] চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে পড়ে ৮ উইকেট। যেখানে ভারতের ৪ ও ইংল্যান্ডের চার। প্রথম ইনিংসে ভারতের ৩২৯ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে দিনের দ্বিতীয় সেশনে আরো ৪ উইকেট হারায় ইংল্যান্ড। এরপর শেষ সেশনের শুরুতেই গুটিয়ে গেল সফরকারীরা। শেষ বিকালে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ভারত করেছে ৫৪ রান।

[৩] সিরিজের দ্বিতীয় টেস্টে ফলো অনের আশঙ্কা থাকলেও শেষ পর্যন্ত সেই শঙ্কা কাটিয়ে কোনমতে ১৩৪ রান তুলেছে ইংল্যান্ড। চেন্নাইয়ের মাঠে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করে কোন দলের এটি সর্বনিম্ন স্কোর।

[৪] লাঞ্চের আগে চার উইকেট হারানোর পর দ্বিতীয় সেশনেও প্রথমে বেন স্টোকসের উইকেট হারায় ইংল্যান্ড। ১৮ রানে বেন স্টোকস প্যাভিলিয়নে ফেরেন অশ্বিনের বলে বোল্ড হয়ে। ইংল্যান্ডের পঞ্চম উইকেট পড়ে ৫২ রানে। এরপর দেশের মাটিতে টেস্টে নিজের প্রথম বলেই উইকেট তুলে নেন মোহম্মদ সিরাজ।

[৫] ২২ রানে অলি পোপ কট বিহাইন্ড হতেই ৮৭ রানের মাথায় ষষ্ঠ উইকেট হারায় ইংল্যান্ড। ৬ রান করে মঈন আলি এই টেস্টে অভিষেক হওয়া অক্ষর প্যাটেলের দ্বিতীয় শিকার হন। দূরন্ত ক্যাচ ধরেন অজিঙ্ক রাহানে। চা বিরতির ঠিক আগে ১ রানে অলি স্টোনকে ফিরিয়ে নিজের চতুর্থ উইকেটটি তুলে নেন অশ্বিন। এতে চা বিরতির আগেই ৮ উইকেট হারায় ইংল্যান্ড।

[৬] শেষ সেশনে স্টুয়ার্ট ব্রডকে আউট করে নিজের পাঁচ উইকেট নেওয়ার সাথে ইংলিশদের গুটিয়ে দেন অশ্বিন। ঘরের মাঠে ২৩ বারের মতো পাঁচ উইকেট নিলেন অশ্বিন। এতে এন্ডারসনকে টপকে গেলেন তিনি। তার৷ উপরে কেবল, মুত্তিয়া মুরালিধরন, অনিল কুম্বলে।
সংক্ষিপ্ত স্কোর:

ভারত (১ম ইনিংস) ৩২৯/১০
ইংল্যান্ড (১ম ইনিংস) ১৩৪/১০
ভারত (দ্বিতীয় ইনিংস) ৫৪/১

  • সর্বশেষ