শিরোনাম
◈ বৈশ্বিক চ্যালেঞ্জেও পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি, আয় ১০.৫৮ বিলিয়ন ডলার ◈ সেন্ট মার্টিনে বাড়ছে রাত্রিযাপনের সুযোগ, নতুন নিয়ম নিয়ে যা জানা গেল ◈ রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন, জানুয়ারিতে শুরু করার পরিকল্পনা ◈ জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর ◈ কক্সবাজার ও পেনাংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেছে এয়ার এশিয়া: বিমান পরিবহনমন্ত্রী ◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৪৩ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] থাইল্যান্ডের ঐতিহাসিক ‘গণতন্ত্র তোরণ’ লাল পতাকায় মুড়িয়ে দিলো গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীরা

লিহান লিমা: [২] তরুণ অধিকার কর্মীরা থাইল্যান্ডের শক্তিশালী রাজতন্ত্রের অবমাননার আইন উপেক্ষা করে ব্যাংককের ‘গণতন্ত্র তোরণ’ লাল পতাকায় মুড়িয়ে দেয়। তারা বলেন, গণতন্ত্র তোরণে লাল পতাকার মানে গণতন্ত্রের জন্য রক্তক্ষয়ী লড়াই। গার্ডিয়ান

[৩]শনিবার রাতভর আতশবাজি ও পতাকা ফোটানো হয়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। বিক্ষোভকারীদের ওপর টিয়ারগ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ। বিক্ষোভকারীরা পুলিশের দিকে রং ছুঁড়ে মারে।

[৪]পুলিশের ডেপুটি মুখপাত্র কিসানা পাট্টেনাচারোয়েন বলেন, প্রায় ২০জনেরও বেশি অফিসার আহত হয়েছেন, ৭-৮জনকে জিজ্ঞাসাবাদের
জন্য আটক করা হয়েছে।

[৫]এই সপ্তাহে থাইল্যান্ডে গণতন্ত্রপন্থী ও রাজতন্ত্রের সংস্কার দাবী করা বিক্ষোভের চার নেতাকে গ্রেপ্তার করার পর থেকে নতুন করে আন্দোলন জোরালো হয়। তাদের বিরুদ্ধে গত বছরের সরকারবিরোধী বিক্ষোভ ও রাজতন্ত্রের অবমাননার অভিযোগ আনা হয়।

[৬]থাইল্যান্ডে রাজা, রাজপরিবার বা রাজতন্ত্রের অবমাননার জন্য ১৫ বছর পর্যন্ত ফৌজদারী শাস্তির বিধান রয়েছে। ছাত্র আন্দোলনকারীরা বলছেন, এই আইন দশক ধরে রাজনৈতিক বিরোধীদের দমন ও সামরিক-রাজতান্ত্রিক সুবিধার্ধে ব্যবহৃত হয়ে আসছে। বিক্ষোভকারী চুটিমা কায়েনপেচ (২৪) বলেন, ‘আমরা ধারা ১১২ লোপসহ বিক্ষোভের চার নেতার মুক্তি ও এই আইনে গ্রেপ্তার হওয়া রাজনৈতিক নেতাদের মুক্তি চাই।

[৭] সেনা অভ্যুত্থানে ক্ষমতায় আসা থাইল্যান্ডের সাবেক সেনাপ্রধান ও বর্তমান প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা আইন অবমাননার কথা অস্বীকার করে বলেন, রাজনৈতিক বিরুদ্ধাচারণের অনুমোদন রয়েছে কিন্তু রাজার অবমাননার জন্য শাস্তি দেয়া হবে।

  • সর্বশেষ